1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পাক হানাদার মুক্তদিবস উপলক্ষে পলাশবাড়ীতে আলোচনা সভা বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী রুবেল র‌্যাবের অভিযানে ঢাকায় গ্রেফতার পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন জাতীয় যুবশক্তির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন গোবিন্দগঞ্জ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখলের অভিযোগে গ্রীন ফিল্ড স্কুলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ওয়ারিশদের সংবাদ সম্মেলন

জাপাকে বাদ দিয়ে আওয়ামীলীগ ক্ষমতায় আসতে পারবে না: এরশাদ

  • আপডেট হয়েছে : সোমবার, ৮ জানুয়ারি, ২০১৮
  • ৪৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় ফুটবল খেলা মাঠে উপজেলা জাপা আয়োজিত বিশাল জনসভায় জাপা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন- জাপাকে বাদ দিয়ে আগামীতে আওয়ামীলীগ ক্ষমতায় আসতে পারবে না। এরশাদ ছাড়া, লাঙ্গল ছাড়া এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন আসতে পারে না। দেশে অশান্তি, নৈরাজ্য জাপা কোন দিনই পছন্দ করে না। দুর্নীতি, ধোকাবাজি দিয়ে দেশ চলতে পারে না। এর পরিবর্তন আনতে হবে। তাই জাপাকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়ে এর পরিবর্তন আনার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে।

আজ সোমবার বিকাল তিন ঘটিকার সময় উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও পাটি চেয়ারম্যানের আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল জনসভায় বক্তব্য দানকালে তিনি আরো বলেন- নয় বছর ক্ষমতায় ছিলাম, ছয় বছর স্বপরিবারে জেল খেটেছি, আমি মরতে চাই, আল্লাহ্ আমাকে বেঁচে রেখেছেন, ক্ষমতায় গিয়ে মানুষের সেবা করার জন্য। তাই আপনাদের কাছে আমার আকুল আবেদন মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য জাপাকে আবার ক্ষমতায় আনতে হবে। প্রাদেশিক সরকার ছাড়া দেশের মানুষের কল্যাণ আসতে পারে না বলে উল্লেখ্য করে তিনি প্রাদেশিক সরকার প্রবর্তনের জন্য হাসিনা সরকারের প্রতি আহবান জানান।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ও জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার এমপি, জাপার সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, সুন্দরগঞ্জ পৌর জাপা সভাপতি আব্দুর রশিদ সরকার ডাবলু প্রমুখ।

পরে জাপা চেয়ারম্যান সংসদের আগামী উপ-নির্বাচনে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে প্রার্থী হিসেবে ঘোষণা করে তার হাত তুলে ধরে সকলের নিকট পরিচয় করিয়ে দেন এবং লাঙ্গল মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহবান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft