1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আব্দুর রহিম সরকার আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত গাইবান্ধায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় পলাশবাড়ীতে শিক্ষক সমাবেশ ও দোয়া মহাফিল তারাগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশা সংঘর্ষে নিহত-১ কৃত্রিম সংকট তৈরির দায়ে তারাগঞ্জে সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা গাইবান্ধায় ধর্ম অবমাননার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ ও মানববন্ধন সাদুল্লাপুরের ইদিলপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল মুমূর্ষু ধতরা বিল; পীরগঞ্জের কৃষি, পরিবেশ ও মৎস্যসম্পদের মৃতপ্রায় উৎস ! গাইবান্ধায় রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাহিত্য পাঠের আসর তারুণ্যের উৎসব উপলক্ষে গাইবান্ধায় প্রীতি নারী ফুটবল ম্যাচ

গাইবান্ধায় জেলা বিএনপির আয়োজনে গণতন্ত্র হত্যা দিবসে দলীয় নেতাকর্মীদের অংশ গ্রহনে কালো পতাকা হাতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০১৮
  • ৩৮ বার পড়া হয়েছে

৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে জেলা বিএনপির সকল অঙ্গ-সংগঠনের উদ্যোগে আজ শুক্রবার দলীয় কার্যালয়ে থেকে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দলীয় অফিসের সামনে বের হতে গেলে পুলিশের বাধার এক পর্যায় সেখানে প্রতিবাদ সমাবেশ হয়।

কালো পতাকা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের বাহিরে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে এতে পুলিশী বাঁধায় ভেস্তে গেছে জেলা বিএনপির পূর্ব ঘোষিত রাজপথের বিশাল শোডাউনের পরিকল্পনা।

পরে দলীয় কার্যালয়ের সরু গলিতেই বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ থেকে সরকারের নির্যাতন নিপীড়নের প্রতিবাদ করে জেলা বিএনপি’র নেতারা।

৫ জানুয়ারী গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষ্যে শুক্রবার দুপুরে দলীয় কার্যালয়ের মূল ফটকে পুলিশের সাথে ধস্তাধস্তির এ ঘটনা ঘটে। সকাল থেকে জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী দলীয় কার্যালয়ে আসতে থাকেন। বেলা বাড়ার সাথে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিও বাড়ে। এর আগ থেকেই জেলা বিএনপি কার্যালয়ের আশপাশ বিপুল সংখ্যক পুলিশ ঘিরে রাখে।

দুপুরে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে মূল ফটকের বাহিরে এসে কালো পতাকা নিয়ে মিছিল বের করার চেষ্টা করে।

এসময় পুলিশ তাদের বাধা দিলে বাহিরে বের হতে না পেরে ভিতরেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সভাপতি ডা.ময়নুল হাসান সাদিকের সভাপতিত্বে সমাবেশে,জেলা যুবদল, সেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদল, শ্রমিকদল, জাসাসসহ ও জেলা বিএনপির কমিটির নেতারা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচন বয়কট করে ২০১৪ সালের ৫ জানুয়ারী থেকে বিএনপি এই দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে আসছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft