1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় ‘জাসদ নেতাকে’ এনসিপির আহবায়ক করার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ৬ নেতাকে শোকজ তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: এলাকায় শোক–আতঙ্ক,  দুস্কৃতকারী‌দের গ্রেপ্তারের দাবি ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ-নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক নারী নির্যাতন প্রতিরোধ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গাইবান্ধায় নারী-পুরুষদের সাথে আলোচনা সভা গাইবান্ধা হানাদার মুক্ত দিবস পালন গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৩ মাদক কারবারী গ্রেফতার চেনা ছকেই জাদু : বছরের শেষ ব্লকবাস্টার হতে পারে ‘অ্যাভাটার ৩’ গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১০ ডিসেম্বর চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল: নির্বাচন কমিশন

উপজেলা প্রশাসনের উদ্যোগে পলাশবাড়ীতে এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০১৮
  • ৩৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। গত ১১ জানুয়ারী তারিখ থেকে এ বিতরণ কার্যক্রম চলছে। এতে এতিম শিক্ষার্থীরা হাড় কাঁপানো শীতের তান্ডব থেকে শীতবস্ত্রের উষ্ণতার পরশ পেয়ে মহাখুশী। এ পর্যন্ত উপজেলা প্রশাসন থেকে উপজেলার কিশোরগাড়ী ইউপি’র দিঘলকান্দি পূর্বপাড়া দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, বেংগুলিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, হোসেনপুর ইউপি’র কদমতলী আল-কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, সদর ইউপি’র আমবাড়ী দেওয়ান পীর শিশু সনদ ও এতিমখানা,

মহদীপুর ইউপি’র নিশানতারা পীরবাগ এতিমখানা ও মাদ্রাসা, ফতেপুর-দূর্গাপুর গাবেরদিঘী মোড় হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, ঠুটিয়াপাকুর দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, ঠুটিয়াপাকুর ফয়জুননেসা মাদ্রাসা ও এতিমখানার সকল শিক্ষার্থীকে ১ পিস করে কম্বল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন স্বহস্তে এতিম শিক্ষার্থীদের গায়ে এসব কম্বল পড়িয়ে দেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর আলম, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সোহেল মিয়াসহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণ ও এতিমখানা কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft