1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
আলোচনায় বসতে উত্তরের প্রতি দ. কোরিয়ার আহ্বান - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু

আলোচনায় বসতে উত্তরের প্রতি দ. কোরিয়ার আহ্বান

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০১৮
  • ১৩৯ বার পড়া হয়েছে

মঙ্গলবার পিয়ংইয়ং এর উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া। চলতি মাসের ৯ তারিখে বৈঠকের আহ্বান করেছে তারা। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শান্তি প্রস্তাব এবং আসন্ন উইন্টার অলিম্পিকে প্রতিনিধি পাঠানোর প্রস্তাবের পর এমন প্রস্তাব দিয়েছে সিউল।

এর আগে ইংরেজি নববর্ষ উপলক্ষে দেয়া ভাষণে কিম জং উন জানান, তার দেশ অস্ত্র উৎপাদন প্রক্রিয়া আরও সমৃদ্ধ করেছে এবং পরমাণু অস্ত্রের সুইচ তার টেবিলেই থাকে। কিন্তু একই ভাষণে তিনি দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা এবং দক্ষিণ কোরিয়ায় আয়োজিত আসন্ন উইন্টার অলিম্পিকে তার দেশের প্রতিনিধি পাঠানোর ইচ্ছাও ব্যক্ত করেন।

দক্ষিণ কোরিয়ার সমন্বয় বিভাগের মন্ত্রী চো মিয়ং-গিয়ন জানান, যে কোনো সময় যে কোনো স্থানে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি তার দেশ।

তিনি বলেন, ‘আমরা আশা করি দুই কোরিয়া মুখোমুখি আলোচনার মাধ্যমে উইন্টার অলিম্পিক গেমসে উত্তর কোরিয়ার অংশগ্রহন এবং অন্যান্য যৌথ ইস্যুতে সমাধানের বিষয়ে কথা বলতে পারে।’

এর আগে শান্তির ইঙ্গিত দিয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেন, ‘উত্তর-দক্ষিণের সম্পর্কের ক্ষেত্রে আমাদের উচিত কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা কমানো। দুই কোরিয়ারই উচিত এক্ষেত্রে পদক্ষেপ নেয়া।’

প্রসঙ্গত, ১৯৫০-৫৩ সালের এক রক্তক্ষয়ী যুদ্ধের পর আলাদা হয়ে যায় দুই কোরিয়া। সর্বশেষ ২০১৫ সালে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!