1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত ২ - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত ২

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭
  • ৬৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় রিপন মিঞা (১৮) নামে এক কলেজ ছাত্র ঘটনাস্থলেই নিহত হয়েছে। এতে অজ্ঞাত পরিচয়ের আরও ২ ব্যক্তিকে গুরুতরাহতাবস্থায় উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার বিকেল ৫টার পর সুন্দরগঞ্জ-গাইবান্ধা আঞ্চলিক হাইওয়ে সড়কযোগে একটি যাত্রীবাহী অটোবাইক উপজেলার কঞ্চিবাড়ি বাইপাস মোড় থেকে ধর্মপুর যাচ্ছিল। যাত্রীবাহী অটোবাইকটি ধর্মপুর এসআইডি কারিগরি কলেজের নিকট পৌঁছিলে এর বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৪১২০) অটোবাইকটিকে চাপা দেয়।

এতে দুর্ঘটনার শিকার আটোবাইক যাত্রী রিপন মিঞা ঘটনা স্থলেই নিহত হয়। নিহত রিপন মিঞা ধর্মপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ও উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর ছাতিনামারী গ্রামের খুশি মিঞার পুত্র ছিল। ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করেছেন স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুল গফ্ফার জানান, দুর্ঘটনার ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধারের প্রস্তুতিসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft