1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সুন্দরগঞ্জে শিক্ষক বরখাস্ত - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

সুন্দরগঞ্জে শিক্ষক বরখাস্ত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭
  • ৬৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার গোপাল চরণ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে কু-প্রস্তাব দেয়ার অভিযোগে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে ম্যানেজিং কমিটি।

জানা গেছে, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান যোগদানের পর থেকে জনৈক সহকারী শিক্ষিকাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। তার কু-প্রস্তাবে রাজি না থাকায় প্রধান শিক্ষক উক্ত সহকারী শিক্ষিকাকে কারণে-অকারণে মানুষিকভাবে ও কর্মস্থলে হয়রানী করতে থাকে।

এতে করে মানুষিকভাবে বিপর্যস্ত সহকারী শিক্ষিকা গত ১৪ নভেম্বর বিদ্যালয় ম্যানেজিং কমিটি সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর উক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটি গত ২৯ নভেম্বর প্রধান শিক্ষককে কারণ দর্শানো নোটিশ দেয় এবং তার জবাব সন্তোষজনক না হওয়ায় গত ৯ ডিসেম্বর ম্যানেজিং কমিটির বৈঠক বসলে সর্বসম্মতিক্রমে উক্ত প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহিত হয়।

এ আলোকে গতকাল সোমবার ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান লিটু প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের পত্র প্রেরণ করেন। এ নিয়ে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগের জন্য বিদ্যালয়ে গেলে তিনি গাঁ ঢাকা দেন। অভিযোগকারী শিক্ষিকার সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে উক্ত প্রধান শিক্ষকের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!