1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রাজশাহী সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

রাজশাহী সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

  • আপডেট হয়েছে : রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭
  • ৭৬ বার পড়া হয়েছে

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

রবিবার ভোর রাত ৩টার দিকে গোদাগাড়ি উপজেলার দিয়াড় মানিকচক (ডিএমসি) এলাকায় এই ঘটনা ঘটে। নিহত দুই ব্যক্তি সীমান্তের কাঁটাতারের কাটা অংশ দিয়ে গরু পারাপার করছিলেন বলে স্থানীয়রা জানিয়েছে।

গোদাগাড়ি উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান সানাউল্লাহ এই ঘটনা নিশ্চিত করেছেন।

ইউপি চেয়ারম্যান সানাউল্লাহ জানান, নিহত একজনের নাম আবু (৩১), তার বাবার নাম জালালউদ্দিন। অপরজন মিঠু (৩২), তার বাবার নাম আলালউদ্দিন। নিহত দুই জন সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই। তাদের বাড়ি ডিএমসির বোলনপাড়া এলাকায়।

তারা দুই জনই সীমান্তের গরু চোরাচালানের কাজ করছিলেন। এ সময় বিএসএফ’র গুলি চালায়। ঘটনাস্থলেই দুই জন মারা যান।

তাৎক্ষণিকভাবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মন্তব্য পাওয়া যায়নি।

দিনাজপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
এর আগে ২৮ নভেম্বর দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে মোজাফফর হোসেন (৩২) নামে এক বাংলাদেশি এবং রাজবাড়ীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আব্বাস সরদার নামে এক চরমপন্থী নিহত হয়েছেন।

আমাদের দিনাজপুর প্রতিনিধি জানিয়েছেন, দিনাজপুরের সদর উপজেলার কমলপুর ইউনিয়নের বড়গ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে মোজাফফর হোসেন (৩২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে।

সোমবার রাতে ওই সীমান্তের ৩১৩ সিএস পিলারের নিকটবর্তী স্থানে এই ঘটনা ঘটে।

মোজাফফর হোসেন আটইর গ্রামের মৃত তাহের আলীর ছেলে।

দিনাজপুর-২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল ইসলাম জানান, রাতে ৭/৮ জনের একটি চোরাকারবারী দল সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করে। এ সময় ভারতীয় ৪১ বিএসএফের টহলদল তাদেরকে সতর্ক করলেও তারা না মানায় বিএসএফ সদস্যরা গুলি করে। এতে ঘটনাস্থলেই মোজাফফর হোসেন মারা যায়। তার লাশ সীমান্তের শূন্য রেখা থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির হেফাজতে রাখা রয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে এবং একটি পতাকা বৈঠকের আয়োজন করা হয়েছে। আইনগত ব্যবস্থার কার্যক্রম শেষ করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

এদিকে আমাদের রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আব্বাস সরদার নামে এক চরমপন্থী নিহত হয়েছে।

মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কালিতলা গ্রামে এ ঘটনা ঘটে।

আব্বাস সরদার পাবনা জেলার সুজানগরের নিকোন সরদারের ছেলে।

রাজবাড়ী সদর থানার ওসি তারিক কামাল জানান, সদর উপজেলার কালিতলা গ্রামের একটি মাঠে একদল চরমপন্থী গোপন বৈঠক করছে-এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিত টের পেয়ে চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

একপর্যায়ে চরমপন্থীরা পিছু হটে যায়। পরে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় আব্বাস সরদারকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি কাটা রাইফেল, একটি ওয়ান শুটারগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আব্বাসের নামে রাজবাড়ী ও পাবনা থানায় একাধিক মামলা রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!