1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
প্যালেস্টাইনি শিশু-কিশোরদের খাঁচায় আটকে ইসরাইলিদের নির্যাতন (ভিডিও) - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় তরুণদের উদ্যোগে সবুজ পণ্যের বাজার নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গাইবান্ধা মহিলা পরিষদের জেলা সংগঠকদের প্রশিক্ষণ সুন্দররগঞ্জে র‌্যাবের অভিযানে ১১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ গোবিন্দগঞ্জে কাটাখালী পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দো’আ মাহফিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন

প্যালেস্টাইনি শিশু-কিশোরদের খাঁচায় আটকে ইসরাইলিদের নির্যাতন (ভিডিও)

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭
  • ৭৪ বার পড়া হয়েছে

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ট্রাম্পের ঘোষণার পর থেকে শুরু হওয়া ফিলিস্তিনি জনগণের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি দমনে ভয়াবহ নিষ্ঠুরতার পথ বেছে নিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী।

নতুন করে শুরু হওয়া ফিলিস্তিনি জনগণের ন্যায্য এই আন্দোলনে বর্বর ইসরাইলি বাহিনী এ পর্যন্ত ছয় জনকে হত্যা করেছে। এছাড়া হামলায় আহত হয়েছে দেড় হাজারেরও বেশি বিক্ষোভকারী।

এক সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভ থেকে ইসরাইলি হানাদার বাহিনী তিনশতাধিক আন্দোলনকারীকে আটক করেছে। আটকদের মধ্যে ফিলিস্তিনি শিশু-কিশোররাও রয়েছে। এসব আটকদের ছোট ছোট খাঁচায় পশুর মতো আটকে রেখেও অত্যাচার করা হয়েছে।

ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে ছদ্মবেশে মিলে গিয়ে তাদের আটক করছে ইসরাইলি নিরাপত্তা বাহিনী।

ফিলিস্তিনি তথ্য কেন্দ্রের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর জানায়, এখন পর্যন্ত আটক ব্যক্তিদের বেশিরভাগকেই নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে। এর মধ্যে অনেককে আটক করে নিয়ে যাওয়ার আগে গুলিও করা হয়েছে।

গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দখলকৃত জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসব প্রতিবাদকারীদের সঙ্গে বিভিন্ন জায়গায় ইসরাইলি সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটছে।

ইসরাইলি এনজিও বি’সেম আটক ব্যক্তিদের সঙ্গে কি আচরণ করে সে বিষয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। ইতোমধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায় ইসরাইলি সেনারা বাব আজ-জাওয়া পয়েন্ট থেকে শিশু-কিশোর বিক্ষোভকারীদের একটি দলকে আটক করে। তাদের ধরে নিয়ে যাওয়ার সময় চালানো হয় নির্যাতন। পরে আবার তাদের একটি ছোট্ট খাঁচায় পশুর মতো আটকে রেখেও অত্যাচার করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ছদ্মবেশী ইসরাইল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রামাল্লাহ ও হেবরণ থেকেও অকে বিক্ষোভকারীকে আটক করেছেন। তাদের সামরিক আদালতে বিচারের সম্মুখীন হতে হচ্ছে।

এদিকে মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘আদামির’ অবিলম্বে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি সংগঠনটি দখলদার ইসরাইলি কর্তৃপক্ষকে আটক ব্যক্তিদের প্রতি আন্তর্জাতিক নিয়মানুযায়ী ব্যবহার করতে বলেছে।

গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র। তেল আবিব থেকে তাদের দূতাবাস সেখানে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয় স্টেট ডিপার্টমেন্টকে। মার্কিন সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্বজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

অবরুদ্ধ গাজা উপত্যকায় গত সাত দিন ধরে চলছে বিক্ষোভ। এশিয়া, মধ্যপ্রাচ্য পেড়িয়ে বিক্ষোভ ছড়িয়েছে উত্তর আমেরিকা পর্যন্ত। মঙ্গলবার বিক্ষোভ হয়েছে জার্মানির বার্লিনে। শহরের মূল রেলস্টেশনে এদিন বিক্ষোভকারীরা জড়ো হয়।

প্যালেস্টাইনের রেড ক্রিসেন্টের পক্ষ থেকে জানানো হয়, গত ছয় দিনের বিক্ষোভের সময় পশ্চিম তীর আর গাজা উপত্যকায় তারা এক হাজার ৭৯৫ জনকে চিকিৎসা দিয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!