শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

পেন্সের উদ্দেশ্যে ফিলিস্তিনিদের বার্তা বেথেলহেম শান্তিদূতদের স্বাগত জানায়, যুদ্ধের বার্তাবাহকদের নয়

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭
  • ২২৩ বার পড়া হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং দেশটির মধ্যপ্রাচ্য বিষয়ক পরামর্শক জেসন গ্রিনব্লাটের প্রিন্ট করা প্ল্যাকার্ডে আগুন দিয়ে তাদের মধ্যপ্রাচ্য সফরের প্রতিবাদ জানিয়েছেন ফিলিস্তিনি বিক্ষোভকারীদের একটি ছোট গ্রুপ। চলতি সপ্তাহের শেষে এই দুই মার্কিন মধ্যপ্রাচ্য সফরে আসছেন।

রবিবার যীশু খ্রিস্টের ঐতিহ্যবাহী জন্মস্থান বেথলেহেমের ন্যাটিভিটি চার্চের পাশে বিক্ষুব্ধ ফিলিস্তিনিরা তাদের মধ্যপ্রাচ্য আগমনের প্রতিবাদ জানান।

মাইক পেন্স ও গ্রিনব্লাটের ছবিতে আগুন দেয়ার আগে ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো বেথলেহেমের আলোকিত ম্যানজার স্কয়ারের রাস্তায় প্রায় ৩০ জন মানুষ মোববাতি হাতে নিয়ে নিরবে দাঁড়িয়ে ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদ করেন।

পেন্স ও গ্রিনব্লাটের ছবি সম্বলিত প্ল্যাকার্ডগুলোর নিচে লেখা ছিল, ‘বেথেলহেম শান্তিদূতদের স্বাগত জানায়, যুদ্ধের বার্তাবাহকদের নয়। তোমরা নিজ দেশে ফিরে যাও’।

চলতি সপ্তাহের শেষে এই অঞ্চল সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। কিন্তু বিক্ষুব্ধ ফিলিস্তিনিরা আগেই বলে দিয়েছেন এ অঞ্চলে তাকে স্বাগত জানানো হবে না এবং তার সফরকালে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার সঙ্গে বৈঠক করবেন না।

গত সপ্তাহে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রশিদ আল-মালিকি এক বিবৃতিতে হোয়াইট হাউসের এই পদক্ষেপকে একটি ‘দুর্ভাগ্য’ হিসেবে বর্ণনা করেন।

পেন্স ছাড়াও চলতি সপ্তাহেই সফরে আসছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক পরামর্শক জেসন গ্রিনব্লাট। নতুন করে শান্তি আলোচনা শুরু করার একটি প্রচেষ্টা হিসেবে গ্রিনব্লাট গত কয়েক মাসে ইসরাইলি ও প্যালেস্টাইনের কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েক রাউন্ড আলোচনা করেছেন। ২০১৪ সাল থেকে দুই দেশের মধ্যেকার শান্তি আলোচনা বন্ধ রয়েছে।

গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেল আবিব থেকে তাদের দূতাবাস জেরুজালেমে সরিয়ে নিতে স্টেট ডিপার্টমেন্টকে নির্দেশ দেন তিনি। তার এই সিদ্ধান্তের পর থেকেই মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে শুরু হয় বিক্ষোভ আর নিন্দার ঝড়।

ফিলিস্তিনিদের বিক্ষোভ দমনে ইসরাইল নৃশংসতার কৌশল অবলম্বন করেছে। রবিবার রাতে ইসরাইলি জঙ্গি বিমান গাজা উপত্যকায় হামাসের ছয় লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালিয়েছে। এর আগে সন্ধ্যায় ইসরাইলের দক্ষিণাঞ্চলে গাজা উপত্যকায় থেকে দুটি রকেট ছোড়া হয়।

গাজা স্ট্রিপ থেকে রবিবার উৎক্ষেপণ করা দুটি রকেট নেটিভ হফ অ্যাশেলোন আঞ্চলিক পরিষদ এলাকার নেটিভ হাসারার কমিউনিটিতে সশব্দে বিস্ফোরিত হয়। এর একটির আঘাতে একটি ঘরের সামান্য ক্ষতি হয়েছে। দ্বিতীয় রকেট একটি উন্মুক্ত অঞ্চলে বিস্ফোরিত হওয়ায় সেখানে কোনো ক্ষয় ক্ষতি হয়নি।

গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা সংঘাতে ইসরাইলি বিমান থেকে গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে ৪০টিরও বেশি হামলা চালানো হয়েছে।

গত ৭ ডিসেম্বর থেকে হামাসের পর্যবেক্ষণ ফাঁড়ি, সামরিক স্থাপনা, অস্ত্রভাণ্ডার এবং অস্ত্র-কারখানাগুলোকে টার্গেট করে ইসরাইলি জঙ্গি বিমান, হেলিকপ্টার এবং ট্যাংকসমূহ থেকে হামলা চালানো হচ্ছে।

বেশিরভাগ রাষ্ট্রই পূর্ব জেরুজালেমকে ইসরাইল কর্তৃক অধিকৃত অঞ্চল হিসেবে মনে করে। শহরটির ভাগ্য নির্ধারণে ইসরাইলি-ফিলিস্তিনি আলোচনার ওপর জোর দিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়। ১৯৬৭ সালের যুদ্ধে ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করে নেয় এবং পরবর্তীতে অঞ্চলটিকে তাদের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে।

সূত্র: রয়টার্স

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft