1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ডব্লিউএলএম প্রতিযোগিতায় স্থান পেল ‘বায়তুল মোকাররমে’র ছবি - খবরবাড়ি24.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

ডব্লিউএলএম প্রতিযোগিতায় স্থান পেল ‘বায়তুল মোকাররমে’র ছবি

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭
  • ২৫১ বার পড়া হয়েছে

মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া আয়োজিত উইকি লাভস মনুমেন্টসের (ডব্লিউএলএম) চূড়ান্ত তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দুটি ছবি।

বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে ছবি তোলার সবচেয়ে বড় প্রতিযোগিতা এটি। এতে পৌনে তিন লাখ ছবি প্রতিযোগিতার জন্য জমা হয়েছিল।

বায়তুল মোকাররমে ছবি দুটো তুলেছেন বাংলাদেশের আজিম খান রনি ও জুবায়ের বিন ইকবাল। রনির ছবি তৃতীয় ও জুবায়েরের ছবি রয়েছে সপ্তম স্থানে। গত বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে।

পুরস্কার হিসেবে তৃতীয় স্থান পাওয়া আজিম ১২০০ ইউরো সমমূল্যের ক্যামেরা সংক্রান্ত যন্ত্রাদি আর সপ্তম হওয়া জুবায়ের বিন ইকবাল ৪০০ ইউরো সমমূল্যের যন্ত্রাদি কেনার সুযোগ পাবেন।

প্রতিযোগিতায় দ্বিতীয়বারের মতো অংশ নেয় বাংলাদেশ। প্রতি বছর সেপ্টেম্বরে বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয়ে থাকে এই আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা। এতে অংশগ্রহণকারী দেশগুলো নিজেদের স্থাপনার ছবি নিয়ে অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় সপ্তম হয়েছে জুবায়ের বিন ইকবালের তোলা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ছবিটি।

২০১০ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত বিভিন্ন দেশের স্থাপনার ১৬ লাখের বেশি ছবি যুক্ত হয়েছে। গিনেস বুকের রেকর্ড অনুযায়ী, এটিই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় আলোকচিত্র প্রতিযোগিতা।

এ বছর ৫৪টি দেশের ১০ হাজার অংশগ্রহণকারী ২ লাখ ৪৫ হাজার ছবি আপলোড করেছেন। আন্তর্জাতিকভাবে বিজয়ী সব ছবি দেখা যাবে www.wikilovesmonuments.org/the-winners-of-2017 ঠিকানায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft