1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
এমপি গোলাম মোস্তফা আর নেই - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

এমপি গোলাম মোস্তফা আর নেই

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭
  • ২৪২ বার পড়া হয়েছে

দুর্ঘটনায় আহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি গোলাম মোস্তফা আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার সিএমএইচ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

গোলাম মোস্তফা আহম্মেদের ছেলে মো. মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিএমএইচ হাসপাতাল থেকে বাবার লাশ নেওয়া হবে সংসদ ভবন চত্বরে। সেখানে দুপুর ১২টার দিকে প্রথম জানাজা হবে। এর পর লাশ গ্রামের বাড়িতে নেওয়া হবে। গ্রামের বাড়িতে লাশ পৌঁছার পর জানাজার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সুন্দরগঞ্জ পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল মামুন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এক মাস ধরে চিকিৎসাধীন ছিলেন মো. গোলাম মোস্তফা আহম্মেদ। আজ তিনি হাসপাতালেই মারা গেছেন। তার মৃত্যুতে আমরা সুন্দরগঞ্জবাসী একজন অভিভাবক হারালাম। গোলাম মোস্তফা একজন বর্ষিয়ান নেতা ছিলেন। তার চলে যাওয়ায় গাইবান্ধার অপূরণীয় ক্ষতি হলো।

নিজের নির্বাচনী এলাকা থেকে মাইক্রোবাসে করে ঢাকায় আসার পথে গত ১৮ নভেম্বর দুর্ঘটনায় পড়েন এমপি গোলাম মোস্তফা। টাঙ্গাইলের নাটিয়াপাড়ায় রংপুরগামী একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হলে এমপি ও তার গাড়ির চালকসহ ৪ জন আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে এমপিকে ঢাকায় স্থানান্তর করা হয়।

গত বছরের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন খুন হওয়ার পর ওই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান গত কয়েক দশক ধরে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসা মোস্তফা।

চলতি বছরের ২২ মার্চ ওই নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে হারিয়ে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন চণ্ডিপুর ইউনিয়ন পরিষদের এ সাবেক চেয়ারম্যান। গত ৪ এপ্রিল স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!