1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
আর পেছনে তাকানোর সময় নেই : স্পিকার - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

আর পেছনে তাকানোর সময় নেই : স্পিকার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭
  • ১২৬ বার পড়া হয়েছে

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘এখন সময় এগিয়ে যাওয়ার। আর পেছনে তাকানোর সময় নেই, থেমে থাকারও সুযোগ নেই। সকলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন আত্মমর্যাদাশীল জাতি হিসেবে পরিচিতি পেতে ডিজিটাল বাংলাদেশের ছায়াতলে সামিল হই।

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

দেশ প্রথমবারের এই দিবস উদযাপিত হচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব সুবীর কুমার কিশোর চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

এ অনুষ্ঠানে স্পিকার দশটি ক্যাটাগরিতে ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে ২০১৭ সালের ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কার’ তুলে দেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগোযাগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ডিজিটাল গভর্নমেন্ট, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, কানেক্টিভটি ও ইন্ডাস্ট্রি প্রমোশন-এ চারটি পিলারের ওপর ডিজিটাল বাংলাদেশ গড়তে নিরলস কাজ করে যাচ্ছেন যার সুফল জনগণ পেতে শুরু করেছে।

অনুষ্ঠানে দেশের তথ্য প্রযুক্তি খাতের প্রসারে বিশেষ অবদান রাখায় ১২টি ক্যাটাগরিতে ১৫ জনকে ‘ন্যাশনাল আইসিটি এ্যাওয়ার্ড-২০১৭’ প্রদান করেন স্পিকার। এর মধ্যে শিক্ষাবিদ প্রফেসর ড. মুহাম্মাদ জাফর ইকবাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ফরিদউদ্দিন, বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকমের তৌফিক ইমরোজ খালিদি, ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া ও সিটি ব্যাংক উল্লেখযোগ্য। মরণোত্তর পুরস্কার দেয়া হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হককে। আনিসুল হকের পক্ষে তার দুই মেয়ে পুরস্কার গ্রহণ করেন।

এসময় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ এখন সরকারের নয়, ডিজিটাল বাংলাদেশের দেশের ১৬ কোটি মানুষের নিজেদের ভিশনে পরিণত হয়েছে।

তিনি বলেন, ‘আগে কখনো পলিসি ছিল না। অতীতে কোনো সরকার তা করেনি। প্রধানমন্ত্রী চিন্তা করেছেন, সজীব ওয়াজেদ জয় পলিসি প্রণয়ন করেছেন। ৯ বছরে যত কাজ হয়েছে, তা জননেত্রী শেখ হাসিনার দূরদৃষ্টির কারণেই সম্ভব হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!