1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সুন্দরগঞ্জে সরিষা ক্ষেতে হলুদে বর্ণিল সমারোহ: বাম্পার ফলনের সম্ভাবনা - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

সুন্দরগঞ্জে সরিষা ক্ষেতে হলুদে বর্ণিল সমারোহ: বাম্পার ফলনের সম্ভাবনা

  • আপডেট হয়েছে : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭
  • ৭১ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চলতি রবি মৌসুমে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। মাঠে ময়দানে এখন হলুদ রঙ্গের সরিষা ফুলের চোখ ধাঁধাঁনো বর্ণিল সমারোহ লক্ষ্য করা যাচ্ছে। মৌমাছির গুণ-গুণ শব্দে ফুলের রেনু থেকে মধু সংগ্রহ দৃশ্য সত্যিই যেন মনোমুগ্ধকর।

গত বন্যার কারণে উপজেলায় রোপা-আমন ধানের ব্যাপক ক্ষতি হলেও দ্রুত বন্যার পানি নেমে যাওয়ায় ক্ষতি পুষিয়ে নিতে কৃষকরা মাঠে-মাঠে রবি শস্যের আগাম চাষ করেছেন। সরকার কৃষকদের মাঝে কৃষি উপকরণ, সার, বীজ বিনামূল্যে যথাসময়ে বিতরণ করায় এলাকার অসহায় কৃষকদের পক্ষে আগাম জাতের সরিষা বপন করা সম্ভব হয়েছে। চলতি রবি মৌসুমে কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ হানা না দেওয়ায় এবং সরিষা চাষের পরিবেশ অনুকূলে থাকায় বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। গ্রামীণ জনপদের কৃষকরা এই সরিষা যথা সময়ে ঘরে তুলতে পারলে এবং বিক্রয় মূল্য ভালো পেলে বন্যার কারণে রোপা-আমন ধানের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন।

সংশ্লিষ্ট সুত্র জানায়, চলতি মৌসুমে উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১ পৌর এলাকায় ৬’শ ৫০ হেক্টর জমিতে সরিষার চাষ করা হয়েছে। শুরুতে সরিষা ক্ষেতে পোকা-মাকড়ের আনা-গোনা দেখা দিলেও মাঠ পর্যায়ে কৃষি অফিসের পক্ষ থেকে যথাযথ পরামর্শ ও প্রত্যক্ষ কারিগরি সহযোগিতা দেয়ার কারণে সরিষা ক্ষেত অনেকটা রোগ-বালাই মুক্ত রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষককের মাঝে সরকারিভাবে মান সম্পন্ন সরিষা বীজসহ অন্যান্য উপকরণ বিনামূল্যে ৩ হাজার ১শ ৫০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়।

উপজেলার চরাঞ্চল বেলকা, দহবন্দ, শ্রীপুর, হরিপুর ও কাপাসিয়া ইউনিয়নে সবচেয়ে বেশি জমিতে সরিষা চাষ করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ রাশেদুল ইসলাম জানান, ১৫টি ইউনিয়নে কৃষকরা বিগত বছরের তুলনায় এ বছর জমিতে রস বেশি থাকায় যথা সময়ে সরিষা চাষ করতে পারেননি। তবে যে পরিমাণ জমিতে সরিষা চাষ করেছেন তার ফসল বাম্পার হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!