1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সুন্দরগঞ্জে ছাত্রীকে যৌন হয়রানী: বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে ছাত্রীকে যৌন হয়রানী: বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

  • আপডেট হয়েছে : রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭
  • ৬২ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চন্ডিপুর এটিএন উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষক কর্তৃক জনৈক ছাত্রীকে যৌন হয়রানী করায় বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বিক্ষুদ্ধ এলাকাবাসি। উক্ত বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক সাজ্জাদুল করিম (টিপু) দীর্ঘদিন থেকে ওই বিদ্যালয়ের ৯ম শ্রেণির জনৈক ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেয়াসহ যৌন হয়রানী করে আসছিল। ওই ছাত্রী তার অভিভাবককে বিষয়টি অবগত করলে ঘটনাটি ফাঁস হয়ে যায়। এ নিয়ে আজ রবিবার এলাকাবাসি ফুসে উঠলে শিক্ষকের অপসারণসহ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।

মিছিল শেষে চন্ডিপুর চৌরাস্তা মোড়ে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা পরিষদ সদস্য জামিউল আনছারি লিংকন, ছাত্রলীগ নেতা জুয়েল, শামীম মিয়া, ছাত্রীর বাবা চঞ্চল মাহমুদ প্রমুখ। বক্তাগণ অবিলম্বে নারী লিপ্সু শিক্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তিসহ অপসারণের দাবী জানান। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এব্যাপারে ইউএনও এসএম গোলাম কিবরিয়ার সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে যেহেতু ঘটনাটি নিয়ে এলাকাবাসি বিক্ষুদ্ধ হয়ে পড়েছেন সেহেতু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!