1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

লাখো মানুষের ভালবাসায় সিক্ত জয়নুল আবেদীন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭
  • ১৪২ বার পড়া হয়েছে

লালমনিরহাটে লাখো মানুষের ভালবাসায় সিক্ত হলেন সাবেক এমপি ও বর্ষীয়ান রাজনৈতিবিদ জয়নুল আবেদীন সরকার। আজ বৃহস্পতিবার দুপুরে হাতীবান্ধা এসএস হাই স্কুল এন্ড কলেজে তার নামাজে জানাজায় লাখো মানুষ অংশগ্রহণ করে তাকে শেষ বিদায় জানান।

এর আগে গতকাল বুধবার দুপরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার ভোরে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

নামাজে জানাজা শেষে তাকে পরিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। নামাজে জানাজায় সাবেক মন্ত্রী মোতাহার হোসেন এমপি ও সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাব্বি দুলুসহ বিভিন্ন রাজনৈতিক দলের হাজার হাজার নেতা-কর্মীসহ লাখো মানুষ উপস্থিত ছিলেন।

সাবেক এমপি জয়নুল আবেদীন সরকারের পারিবারিক সুত্রে জানা গেছে, তার মৃত্যুতে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি হুসইেন মুহাম্মদ এরশাদ গভীর শোক প্রকাশ করেছেন।

হাতীবান্ধা উপজেলা বিএনপি’র আহবায়ক মোশারফ হোসেন জানান, ১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে তিনি হাতীবান্ধা বিএনপি’র সম্পাদক থাকা অবস্থায় স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। ওই নির্বাচনে তিনি প্রথম সংসদ সদস্য হিসাবে নির্বাচন হন।

পরে প্রথমত বিএনপি ছেড়ে বিএনপি’র (হুদা-মতিন) গ্রুপে পরে এরশাদের জাতীয় পার্টিতে যোগদান করেন। তিনি পরপর ৪ বার সংসদ সদস্য হিসেবে নির্বাচন হয়েছেন। তিনি বিভিন্ন সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

তিনি ২০০৯ সালে আবারো বিএনপি’তে ফিরে আসেন। তখন থেকে লালমনিরহাট জেলা বিএনপি’র সহ-সভাপতি হিসেবে দায়িত্বে আছেন।

জয়নুল আবেদীন সরকার হাতীবান্ধ-পাটগ্রাম এলাকার অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান তৈরীকে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!