1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

রংপুরে জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী শাহরিয়ার আসিফকে বহিষ্কার

  • আপডেট হয়েছে : শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭
  • ৬১ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার ভাতিজা শাহরিয়ার আসিফকে দল থেকে বহিষ্কার করেছেন। শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি দলের চেয়ারম্যানের নির্দেশ ও সিদ্ধান্ত অমান্য করে রসিক নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দলের হাইকমান্ডের এ সিদ্ধান্তের ফলে রংপুর জাতীয় পার্টির মধ্যে বিরাজমান অস্বস্তি বা অস্থিরতার অবসান হল।

শুক্রবার বিভিন্ন সংবাদ মাধ্যমে পাঠানো দলের প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিদ্ধান্ত অমান্য করে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় জাতীয় পার্টির প্রাথমিক সদস্য পদসহ সব পদ ও পদবি থেকে শাহরিয়ার আসিফকে বহিষ্কার করা হয়েছে।

সতর্ক করে একই সঙ্গে বলা হয়েছে, দলের কোনো সদস্য যদি শাহরিয়ার আসিফের পক্ষে নির্বাচনী কাজে অংশগ্রহণ করেন তাহলে তাকেও জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন- যা অবিলম্বে কার্যকর হবে।

তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানতে চাইলে শাহরিয়ার আসিফ বলেন, এটি জাতীয় পার্টির সিদ্ধান্ত। আমি মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। আমি মনে করি, জাতীয় পার্টির ওই সিদ্ধান্ত আমার ভোটের ফলাফলে কোনো প্রভাব ফেলবে না। আমি সাধারণ মানুষের জন্য কাজ করছি তাই সাধারণ মানুষের ভোটে আমি নির্বাচিত হব এ আশা করি।

রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি দলের সিদ্ধান্তে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। জাতীয় পার্টির নেতা হুসেইন মুহম্মদ এরশাদের জন্ম স্থান রংপুর। সেই রংপুরের মানুষ তাকে যে ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে অতীতের সব নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে নির্বাচিত করেছিল। এ নির্বচনে তার প্রতিফলন ঘটবে। এরশাদ প্রিয় রংপুরের মানুষ আমাকে মেয়র হিসেবে নির্বাচিত করবেন বলে আমার বিশ্বাস।

জানতে চাইলে পার্টির মহানগর কমিটির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির বলেন, পার্টির চেয়ারম্যান তার অনুজ ভ্রাতুষ্পুত্র আসিফ শাহরিয়ারকে বহিষ্কার করেছেন। দলের চেয়ারম্যানের এ সিদ্ধান্ত প্রমাণ করল পরিবারের চেয়ে দল বড়। তিনি দলের নেতাকর্মীদের ‘সেন্টিমেন্ট’ বুঝে সিদ্ধান্ত দিয়েছেন। দলের নেতাকর্মীরা খুশি।

তিনি বলেন, এটি জাতীয় পার্টির জন্য মঙ্গলবার্তা বয়ে এনেছে বলে আমি মনে করি। এ ঘটনার মধ্য দিয়ে একটি বিষয় পরিষ্কার হল পার্টির শৃঙ্খলা পরিপন্থী কাজ করে কেউ পার পাবেন না। আগামীতে কেউ এ ধরনের সাহস করবে না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!