1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

যানজট সৃষ্টি করায় আ.লীগ প্রার্থীকে জরিমানা

  • আপডেট হয়েছে : রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭
  • ৪৮ বার পড়া হয়েছে

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টুর পাঁচ হাজার টাকা জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৯ ডিসেম্বর) রাত সোয়া ৭ টায়  রংপুর মহানগরীর পায়রা চত্ত্বর ও মাহিগঞ্জ সাতমাথা এলাকায় এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আবু রাফা মো. আরিফ জানান, মহানগরীর ব্যস্ততম এলাকা পায়রা চত্ত্বরে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু তার বিগত দিনের উন্নয়ন কর্মকান্ড প্রচার করছিলেন। এতে করে ওই এলাকায় বিভিন্ন সড়কে যানজট দেখা দেয়। খবর পেয়ে সেখানে গিয়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এরপর  মাহিগঞ্জ সাতমাথা এলাকায় সরফুদ্দিন আহমেদ ঝন্টু নির্বাচনী আচরণবিধি অমান্য করে রাস্তা বন্ধ করে প্রচারণা চালানোর অভিযোগে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, আচরণবিধি লঙ্ঘনকারী যে দলের প্রার্থী হউক না কেন তার বিরুদ্ধে নির্বাচনী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার জানান, নির্বাচনী আচরণ বিধি ভঙ্গকারীকে শোকজ করা হবে।

উল্লেখ্য, আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে ৭ জন, ১১টি সংরক্ষিত কাউন্সিলর পদের জন্য ৬৫ জন এবং ৩৩টি সাধারণ কাউন্সিলর পদের ২১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরীর ৩৩টি ওয়ার্ডের মোট ১৯৩টি ভোটকেন্দ্রের ১ হাজার ১৭৭টি গোপন কক্ষে ভোট প্রদান করবেন ভোটাররা।

এবার রংপুর সিটিতে ৩ লাখ ৯৪ হাজার ৪২১ ভোটার রয়েছেন। যা গত নির্বাচনের চেয়ে ৩৬ হাজার ভোটার বেশি। এরআগে ২০১২ সালের ২০ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনে নির্বাচন হয়েছিল। নির্দলীয় ওই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সরফুদ্দিন আহমেদ ঝন্টু প্রথম নগরপিতা নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন মোস্তাফিজার রহমান মোস্তফা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!