1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

মিসকল থেকে প্রেম, অতঃপর…

  • আপডেট হয়েছে : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭
  • ১৬০ বার পড়া হয়েছে

একটা মিসকল! সেখান থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই প্রেমের টানে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের হাতে আটক হয়েছে এক বাংলাদেশি যুবক। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর কারাগারে ঠাঁই হল ওই প্রেমিকের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে।

পঞ্চগড় জেলার বুড়িবাড়ি এলাকার বসিন্দা অন্তর সিংহ (১৯)। দুই বছর আগে হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে অন্তর। পশ্চিমবঙ্গে এসে রাজ্যের বিভিন্ন জায়গায় রাজমিস্ত্রির কাজ করত সে। এরপর হঠাৎই মোবাইল ফোনে একটি মিস কলের মাধ্যমে জলপাইগুড়ির তরুণী সুমিত্রা রায় (২২)’এর সাথে পরিচয় হয় অন্তরের। গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। প্রায় দেড় বছর ধরে চলে সেই সম্পর্ক।

এরপর গত তিন দিন আগে প্রেমিকার সঙ্গে দেখা করতে ওই তরুণীর বাসায় আসে অন্তর। সেখানেই থাকতে শুরু করে সে। প্রেমিকাকে বিয়ে করার স্বপ্নও দেখায়। এরপর সোমবারই কানে কানে সারা গ্রামে রটে যায় ভিন দেশি ওই প্রেমিক যুবকের কথা। এরপরই স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে ওই যুবকের খোঁজ খবর শুরু হয়। বাংলাদেশি ওই যুবককে দেখে সন্দেহ হয় স্থানীয় পঞ্চায়েতের। খবর দেওয়া হয় কোতয়ালি থানায়। পরে মঙ্গলবার পুলিশ এসে অন্তরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু তার কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ায় আটক করা হয় অন্তরকে। এদিনই আদালতে তোলা হয় ওই বাংলাদেশি যুবককে।

কোতয়াল থানার এক কর্মকর্তা জানান, ‘দুই বছর আগে বাংলাদেশি যুবকটি অবৈধভাবে ভারতে আসে। তার কাছে কোন পাসপোর্ট ছিল না। মিস কলের মাধ্যমে স্থানীয় এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ওই যুবকের খবর পেয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি এবং সে স্বীকার করে অবৈধভাবেই এদেশে প্রবেশ করেছে। আর আমরা তাকে আটক করি’।

পুলিশের হাতে আটক অন্তর সিং প্রেমের কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, দুই বছর আগে হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তিনি। সুমিত্রার সঙ্গে দেখা করতেই তার বাড়িতে যান, দেখাও হয়।

তবে একটি সূত্রের খবর প্রেমিক ও প্রেমিকা-দুই জনের বাড়ি থেকেই এই বিয়েতে সম্মতি ছিল। কিন্তু স্থানীয় পঞ্চায়েতের আপত্তিতেই ওই যুবককে শেষ পর্যন্ত শ্রীঘরে যেতে হয়েছে।

এব্যাপারে স্থানীয় পঞ্চায়েত সদস্য সাতানু দাস জানান, ‘মিস কলের মাধ্যমে দেড় বছর আগে দুই জনের সম্পর্ক হয়। দুই দিন আগেই স্থানীয় তরুণী ওই বাংলাদেশি যুবককে তার বাসায় ডেকে আনে এবং সেখানেই সে থাকতে শুরু করে। সন্ধ্যাবেলায় আমরা ওই বাড়িতে গিয়ে বাংলাদেশি যুবকদের সঙ্গে কথা বলি, কিন্তু তার কাছ থেকে কোন সদুত্তর না পাওয়ায় আমরা তাকে পুলিশের হাতে তুলে দেই।

তিনি আরো জানান, ‘স্থানীয় তরুণীটি ওই বাংলাদেশি যুবককে বিয়ে করার জন্য পাগল হয়ে উঠেছিল কিন্তু যুবক কোন স্থায়ী ঠিকানা, পরিচয় জানাতে না পারায় আমরা পুলিশকে জানাতে বাধ্য হয়েছি।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!