1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশে সময় বাড়ল ১০ ডিসেম্বর পর্যন্ত - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় তরুণদের উদ্যোগে সবুজ পণ্যের বাজার নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গাইবান্ধা মহিলা পরিষদের জেলা সংগঠকদের প্রশিক্ষণ সুন্দররগঞ্জে র‌্যাবের অভিযানে ১১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ গোবিন্দগঞ্জে কাটাখালী পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দো’আ মাহফিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন

বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশে সময় বাড়ল ১০ ডিসেম্বর পর্যন্ত

  • আপডেট হয়েছে : রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭
  • ৬৪ বার পড়া হয়েছে

নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশে আবারও সরকারকে ১০ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়েছে দিয়েছেন আপিল বিভাগ।

উল্লেখ্য এর আগে আরো কয়েক দফা সময় বাড়ানোর পর গত ৫ নভেম্বরের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশনা ছিল আপলি বিভাগের।

কিন্তু ওইদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ আজ রবিবার (৩ ডিসেম্বর) পর্যন্ত সময় বাড়িয়ে দিয়েছিলেন।এতে করে নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশে সরকারকে আবারও ৪ সপ্তাহ সময় দিয়েছিলেন আপিল বিভাগ।

কিন্তু আজ রবিবার সর্বশেষ দিন রাষ্ট্রপক্ষের আইনজীবী সময় চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করে ১০ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের আদেশ দেন।

প্রসঙ্গত, ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ের আলোকে অধঃস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।

কিন্তু দীর্ঘদিনেও তা প্রণয়ন না হওয়ায় আপিল বিভাগের নির্দেশনায় ২০১৫ সালের ৭ মে আইন মন্ত্রণালয় একটি খসড়া শৃঙ্খলাবিধি প্রস্তুত করে সুপ্রিম কোর্টে পাঠায়।

২০১৬ সালের ২৮ আগস্ট এ বিষয়ে শুনানিকালে আপিল বিভাগ বলেন, একটি খসড়া ডিসিপ্লিনারি রুলস তারা (সরকার) দাখিল করেছে। এটি ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার হুবহু অনুরূপ, যা মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থী। এখন আমরা কমিটি করে একটি রুলস তৈরি করে দিয়েছি।

এটির আলোকে শৃঙ্খলাবিধি তৈরি করে ২০১৬ সালের ৬ নভেম্বর আপিল বিভাগকে জানাতে সরকারের প্রতি নির্দেশনা ছিল। কিন্তু শৃঙ্খলাবিধির ওই গেজেট জারি না হওয়ায় আপিল বিভাগ ক্ষোভ প্রকাশ করেন।

এর পর গেজেট প্রকাশের জন্য সময় চেয়ে বেশ কয়েকবার আবেদন করে রাষ্ট্রপক্ষ। প্রতিবারই আদালত এসব আবেদন মঞ্জুর করেন, আজ যার ধারাবাহিকতায় আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত সময় দেয়া হল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!