1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে জ্বালানি সাশ্রয় ও সরবরাহ স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল পলাশবাড়ীতে প্রাণিসম্পদ পরিবারের ইফতার মাহফিল গাইবান্ধায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ১৪ মার্চ সারাদেশে ইমাম মোয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে জামিন পেয়ে আদালত চত্বর থেকে আবারও ছাত্রলীগ নেতা মেহেদী আটক গাইবান্ধায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী গোবিন্দগঞ্জে ৩টি সড়কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি শামীম কায়সার লিংকন আন্তর্জাতিক নারী দিবসে অধিকার প্রতিষ্ঠার আহ্বান দ্বৈত বৈষম্যের অবসান চান সাঁওতাল নারীরা

ফিল্মি স্টাইলে মা-ভাইকে পিটিয়ে কিশোরীকে অপহরণের চেষ্টা, ২ যুবক আটক

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭
  • ৭১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ফিল্মি স্টাইলে মা ও ভাইকে পিটিয়ে এক কিশোরীকে অপহরণচেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশ।

গতকাল বুধবার রাতে সুনামগঞ্জ শহরতলির আবদুর জহুর সেতুর ওপর অপহরণচেষ্টা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর রাত সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ সদর থানায় পাঁচজনকে আসামী করে মামলা দায়ের করেন ওই কিশোরীর বড় ভাই। তাদের মধ্যে দুই যুবককে আটক করে পুলিশ। তারা হলেন—উপজেলার টেকেরঘাট গ্রামের সাইফুল ইসলাম ও সুনামগঞ্জ শহরের নবীনগরের বাপ্পী রায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে একই এলাকার লাকমা গ্রামের ইমরান মিয়া ওই কিশোরীকে উত্ত্যক্ত করায় বুধবার তাকে সিলেটে নিয়ে যাচ্ছিল পরিবার। তারা সুনামগঞ্জ সদর উপজেলার আবদুর জহুর সেতু এলাকা দিয়ে গাড়িতে যাওয়ার সময় জোর করে ওই কিশোরীকে নামিয়ে নেওয়ার চেষ্টা করে ইমরান ও তার সহযোগীরা। এ সময় ওই কিশোরীর মা ও ভাইকে মারধর করে তারা। ওই কিশোরীর চিৎকার শুনে ট্রাফিক পুলিশ ও স্থানীয় লোকজন এগিয়ে গেলে ইমরান ও তার সহযোগীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই দুই যুবককে আটক করা হয়।

পুলিশ বলছে, ওই কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক ছিল ইমরানের। তবে তাদের দুজনের ধর্ম আলাদা হওয়ায় বিষয়টি আগেই মিটমাট হয়ে যায়। কিন্তু তারপরও ইমরান ওই কিশোরীকে জোর করত।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল্লাহ জানান, ইমরান ওই কিশোরীকে এর আগেও একবার অপহরণ করেছিল বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। বখাটে ইমরান মিয়াকে ধরতে অভিযান চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!