
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে অভিযান চালিয়ে কুখ্যাত মোটরসাইকেল চোর রাকিব মিয়াকে(২৫) একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায, উপজেলার বেতকাপা ইউপির রায়তিনড়াইল গ্রামের মধু মিয়ার ছেলে মোটরসাইকেল চুরি-ছিনতাই চক্রের হোতা কুখ্যাত রাকিব দীর্ঘদিন ধরে এ অঞ্চলের বাসা-বাড়ীর কলাপসিবল কেটে চুরি এবং সড়ক-মহাসড়ক ও রাস্তাঘাটে মোটরসাইকেল ছিনতাই করে আসছিল। ভূক্তভোগিদের অভিযোগের ভিত্তিতে রাকিবকে গ্রেফতারে পুলিশ তৎপর হয়।
রাকিব তার গ্রামের বাড়ীতে অবস্থান করছে গোপন সূত্রে খবর পেয়ে থানা পুলিশের এসআই তয়ন,আব্দুর রউফ ও আলাউদ্দিনসহ সঙ্গীয় ফোর্স আজ ২১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে তার বাড়ীতে অভিযান চালায়।
পুলিশ এসময একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ হাতেনাতে রাকিবকে আটক করে। থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।