1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
নববর্ষ উদযাপনে সি-প্লেন দুর্ঘটনা, নিহত ৬ - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সভা গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ইফতার বিতরণ গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান সাদিক গাইবান্ধায় তরুণদের উদ্যোগে সবুজ পণ্যের বাজার নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গাইবান্ধা মহিলা পরিষদের জেলা সংগঠকদের প্রশিক্ষণ সুন্দররগঞ্জে র‌্যাবের অভিযানে ১১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ গোবিন্দগঞ্জে কাটাখালী পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দো’আ মাহফিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

নববর্ষ উদযাপনে সি-প্লেন দুর্ঘটনা, নিহত ৬

  • আপডেট হয়েছে : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭
  • ৬২ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার সিডনিতে নববর্ষ উদযাপন করতে গিয়ে একটি সি-প্লেন দুর্ঘটনায় ৬ ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দুর্ঘটনায় পড়ে নৌবিমানটি সিডনি নদীতে পতিত হয়। সি-প্লেনটিতে করে ইংরেজি নববর্ষ উদযাপনের অংশ হিসেবে উপর থেকে সৌন্দর্য্য উপভোগের জন্য বের হয়েছিলেন ৫ আরোহীরা।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, দুর্ঘটনার কারণ সম্পর্কে পুলিশ এখনও কিছু জানে না। তারা নিহতদের পরিচয়ও শনাক্ত করতে পারেনি।

অস্ট্রেলিয়ার কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, নিহতদের মধ্যে চারজন ব্রিটিশ নাগরিক। তবে পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি। অপরজন বিমানের পাইলট।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা সিডনির স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।

বিমানটি পরিচালনা করছিল সিডনি সি-প্লেন কোম্পানি। শহরটির বড় পর্যটন সংস্থা এটি। এদের বিমানে অনেক বিখ্যাত তারকা সৌন্দর্য্য উপভোগ করেছেন। তাদের মধ্যে রয়েছেন পপ তারকা এড শেরান, স্যাম স্মিথ, টেক মোঘল বিল গেটস, কৌতুক অভিনেতা জেরি সেইনফিল্ড ও অভিনেতা কিউবা গুডিং জুনিয়র।

পুলিশ জানায়, সি-প্লেনটি সিডনির উত্তরে অবস্থিত একটি রেস্তোরাঁ থেকে পাঁচ আরোহীকে নিয়ে ফিরছিল। গন্তব্য ছিল শহরটির পূর্ব দিকে অবস্থিত রোজ বে। দুর্ঘটনার পর তা দ্রুত পানিতে তলিয়ে যায়।

সিডনি হারবারের নববর্ষ উৎসবকে ঘিরে ৩১ ডিসেম্বর বছরের সবচেয়ে বেশি ভিড় হয়। অনেকেই সি-প্লেন ও নৌকায় দূর থেকে উৎসব দেখতে পছন্দ করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!