1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
‘নতুন নিষেধাজ্ঞা যুদ্ধের শামিল, পারমাণবিক প্রতিরোধ আরো দৃঢ় করবো’ - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

‘নতুন নিষেধাজ্ঞা যুদ্ধের শামিল, পারমাণবিক প্রতিরোধ আরো দৃঢ় করবো’

  • আপডেট হয়েছে : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭
  • ৫৫ বার পড়া হয়েছে

এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জাতিসংঘের আরোপিত সর্বশেষ নিষেধাজ্ঞা উত্তর কোরিয়া ‘প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের সহিংস লঙ্ঘন ও যুদ্ধের শামিল এবং এটি কোরীয় উপদ্বীপসহ বিস্তৃত একটি অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা ধ্বংস করেছে’।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ-র প্রতিবেদনে বলা হয়েছে, আরোপিত নিষেধাজ্ঞাগুলোকে সার্বিক অর্থনৈতিক অবরোধের সমতুল্য বলেও করে দেশটি।

উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে নিরাপত্তা পরিষদ দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্রের তৈরি করা ওই নিষেধাজ্ঞা প্রস্তাবটিতে উত্তর কোরিয়ার পরিশোধিত পেট্রলিয়াম পণ্য ও অপরিশোধিত খনিজ তেল আমদানি ৯০ শতাংশ হ্রাস করার কথা বলা হয়েছে।

এর আগে থেকেই দেশটির ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, রাষ্ট্রের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণ করার অভীষ্টসিদ্ধির কারণে পুরোপুরি আতঙ্কগ্রস্ত হয়ে পড়া যুক্তরাষ্ট্র ক্রমাগত উন্মাদ হয়ে উঠে আমাদের দেশের ওপর চাপ সৃষ্টি করতে সর্বকালের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পদক্ষেপ নিচ্ছে।

যুক্তরাষ্ট্রের পারমাণবিক হুমকি, ব্ল্যাকমেইলিং ও শত্রুতামূলক পদক্ষেপের মূলোৎপাটনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের শক্তির সঙ্গে বাস্তব সাম্যতা প্রতিষ্ঠা করতে আমাদের আত্মরক্ষামূলক পারমাণবিক প্রতিরোধ আরো দৃঢ় করবো আমরা।

উত্তর কোরিয়ার প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করাই যুক্তরাষ্ট্রকে হতোদ্যম করার একমাত্র পথ বলেও মন্তব্য করেছে তারা।

বিবিসি অবলম্বনে

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!