1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
দেশের প্রথম স্পেশালাইজড মাছের বাজার যাত্রাবাড়ীতে - খবরবাড়ি24.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

দেশের প্রথম স্পেশালাইজড মাছের বাজার যাত্রাবাড়ীতে

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭
  • ৫৮ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ীতে বাংলাদেশের প্রথম স্পেশালাইজড সরকারি একটি ‘মাছের বাজার’ আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ভুক্ত বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) উদ্যোগে চালু হয়েছে বাজারটি। উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

বিএফডিসির চেয়ারম্যান দিলদার আহমদের সভাপতিত্বে বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. মাকসুদুল হাসান খান।

‘ঢাকা মহানগরে মৎস্য বিপণন সুবিধাদি স্থাপন প্রকল্প’-এর আওতায় নির্মিত ‘ঢাকা মহানগর মৎস্য বিপণন সুবিধাকেন্দ্র’ নামক ছয়তলাবিশিষ্ট এই মার্কেটে মাছ ব্যবসায়ীদের সুবিধার্থে ৬১টি আড়ৎ ঘর, ৬১টি গদি ঘর ও ৬১টি থাকার ঘর বরাদ্দ দেয়া হয়েছে।

এ প্রকল্পের আওতায় বিএফডিসি সড়ক ও জনপথ বিভাগের অব্যবহৃত ১৫ শতক জমি ক্রয় করে এই মাছের বাজার নির্মাণ করে। আর্থিক লেনদেনের সুবিধার্থে ভবনে একটি ব্যাংক ও একটি খাবার হোটেলও স্থাপন করা রয়েছে।

বিএফডিসি সূত্র জানায়, ঢাকা শহরের বর্তমান অস্বাস্থ্যকর পরিবেশে মৎস্য-অবতরণ, বাজারজাতকরণ ও বিপণন পদ্ধতির আধুনিকায়নই এই প্রকল্পের উদ্দেশ্য। কেন্দ্রটিতে স্বাস্থ্যকর পরিবেশে মৎস্য-অবতরণ, বাজারজাতকরণ ও বিপণন কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে ঢাকা মহানগরে ফরমালিনমুক্ত মাছ সরবরাহ সম্ভব হয়।

সাত কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই বাজারে মাছ ব্যবসায়ীদের নিকট থেকে বার্ষিক ৮০ লাখ টাকার ভাড়াবাবদ আয় হবে। অবশিষ্ট আড়ৎ ঘর ও গদি ঘর বরাদ্দ প্রদান করা হলে বার্ষিক দুই কোটি টাকা ভাড়া পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।

মেগাসিটি ঢাকাতে আধুনিক মাছ-অবতরণ কেন্দ্র না থাকায় খোলা আকাশের নিচে কাঁদামাটিতে যত্রতত্র অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মাছ-অবতরণ ও বিপণন করা হয়। মাছ অতি পঁচনশীল দ্রব্য হওয়ায় দ্রুত পঁচে গুণগত মান নষ্ট হয়ে রাজধানীর পরিবেশ এবং জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন হয়ে যায়। এই সমস্যা নিরসনকল্পে পরিবেশ সম্মত উপায়ে মাছের গুণগত মান বজায় রেখে ঢাকা মহানগরে মাছ বিপণন ও ব্যবসায়ীদের বিপণন-সুবিধাদি নিশ্চিতকরণার্থে বিএফডিসি প্রকল্পটি বাস্তবায়নের পদক্ষেপ নেয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!