1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

তেঁতুলিয়ায় বাস-ট্রাকের সংর্ঘষে নিহত ২, আহত ১০

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭
  • ৫৫ বার পড়া হয়েছে

পঞ্চগড় তেঁতুলিয়া মহা-সড়কে বাস-ট্রাকের সংর্ঘষে ইমন (৩) ও আমিরুল ইসলাম (২৫) নামে দুইজন নিহত, আহত ১০ জন। বাবা অজ্ঞাত মামলায় জেলে, তাই সন্তানের বাবার আকুতি মেটাতে মা ছোট শিশু ইমনকে নিয়ে সকাল ৯.৫০ মি: এর সময় বাস যোগে পঞ্চগড় জেলা কারাগারের উদ্দেশ্যে রাওনা হয়।

গাড়িতে উঠার ৫মিনিটের মধ্যে হঠাৎ কোন কিছু বুঝে উঠার আগে রাস্তার উপর দাড়িয়ে থাকা ট্রাকের সাথে সংর্ঘষে বিকট শব্দে বাসের সামনের ৫ফিটের মত দুমরে-মুছরে যায়। সেই দাড়িয়ে থাকা ট্রাকটি ধাক্কা খেয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। মুহূর্তে চিৎকার আর কান্না, আহত অনেকেরে আকুতি এবং সংর্ঘষ এরিয়ে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে যেতে থাকলে বাসে থাকা মা শেফালী নিজেকে বিপদের মুখে রেখে সন্তানকে বাঁচাতে জানালা থেকে বাইরে ছুড়ে ফেলে দিলে সেই দুর্ষটনা কবলিত বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলে ইমন (৩) মৃত্যু হয়।

এবং শেষে বাসটি একটি বাশ ঝাড়ে গিয়ে আটকা পড়ে। বাচাও- বাচাও চিৎকার আর কান্না, এলাকাবাসী পথচারী মুহূর্তেই উদ্ধার কাজে এগিয়ে এল শত শত মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে তেঁতুলিয়া ফায়ার সার্ভিস, হাইওয়ে থানা, স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্য, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী, গ্রামবাসী সহ পথচারীরা আহতদের উদ্ধার করে টহলরত বিজিবিদের গাড়ি, মহা-সড়কে দারিয়ে থাকা গাড়ি এবং ফায়ার সার্ভিসের গাড়িতে তেঁতুলিয়া স্বাস্থকম্পেলেক্স ও পঞ্চগড় সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

বাবা জেলে, মা আহত হয়ে পঞ্চগড় সদর হাসপাতালে, সন্তানের নিথর দেহ গাড়ির চাকার নিচে। বাবা-মা কেউ জানেনা সন্তানের মৃত্যুর খবর, শেষ বিদায়ে বাবা-মায়ের আদর পেল না শিশু ইমন। সরেজমিনে গিয়ে এমন ঘটনার বর্ণণা জানাগেছে গাড়িতে থাকা আহত যাত্রী এবং প্রত্যক্ষদর্শীদের মুখে। নিহত ইমন শালবাহান হাট ইউনিয়নের শালবাহান রোড এর খুটাগছ গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। অপরদিকে, ট্রাকের লেভার আমিরুল ইসলাম (ঢেপা) (২৫) বাস-ট্রাক সংর্ঘষে আহত হয়ে পঞ্চগড় সদর হাসপাতাল থেকে রংপুরে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পথে মারা যায়। নিহত আমিরুল ইসলাম ভজনপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মৃত চন্টু মোহাম্মদের ছেলে।

আজ মঙ্গলবার সকাল ১০ টার সময় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মান্দুলপাড়া নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক হোসেন জানান, মান্দুলপাড়ায় মহা-সড়কের পাশে একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট-১৮-৮১৮২) ইট আনলোড করে ঘুরানোর সময় তেঁতুলিয়া থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী জাহিন এন্টারপ্রাইজ (ঢাকা মেট্র- জ-১৪-০৬১৫) নামে বাসটি ট্রাকের পিছনের দিক ধাক্কা দেয়। ঘটনাস্থলে একজনসহ চিকিৎসাধীন অবস্থায় আরো একজন নিহতের ঘটনা নিশ্চিত করেছেন তেঁতুলিয়া হাইওয়ের সাব ইন্সপেক্টর সেলিম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!