1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
জাতিসংঘ সাধারণ পরিষদের ভোটাভুটিতে ট্রাম্পের বিপক্ষে ১২৮ দেশ - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

জাতিসংঘ সাধারণ পরিষদের ভোটাভুটিতে ট্রাম্পের বিপক্ষে ১২৮ দেশ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

পবিত্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতি প্রত্যাহারের পক্ষে জাতিসংঘে একটি প্রস্তাব অনুমোদন হয়েছে। স্বীকৃতি প্রত্যাহারের আহ্বান জানিয়ে ওই প্রস্তাব অনুমোদন পায়।

বৃহস্পতিবার সাধারণ পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে ১২৮ সদস্য ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় মাত্র নয়টি দেশ। অনুপস্থিত ছিল ৩৫ দেশ। খবর বিবিসির

শেষ মুহুর্তে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভোট দিয়েছে মিত্র সৌদি আরব, ভারত ও আমিরাত। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতি ঘটনায় এতদিন নীরব ছিল সৌদি আরব, আমিরাত, ভারতসহ বেশ কিছু দেশ। সবশেষ ট্রাম্পের হুমকির কারণে ইসরায়েলের মিত্র হয়ে ওঠা এসব দেশের অবস্থান জেরুজালেম ইস্যুতে আরো নড়বড়ে হয়ে ওঠে। এবং তার প্রমাণ রাখে আজ সাধারণ পরিষদের ভোটাভুটিতে। আন্তর্জাতিক গণমাধ্যম জানাচ্ছে, ভোটাভুটির আগে পরিস্থিতি বুঝার চেষ্টা করছিল সৌদি আরব ও ভারত। শেষ মুহুর্তে যখন দেখা গেছে পশ্চিমা অনেক দেশও মার্কিন সিদ্ধান্তের বিপক্ষে দাঁড়িয়েছে তখন তারাও বিপক্ষে ভোট দেয়।

অন্যদিকে প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়ার এই নয় দেশ হলো যুক্তরাষ্ট্র, ইসরাইল, গুয়াতেমালা, হুণ্ডরাস, মাক্রেসয়া, নাইরু, পালাও, টোগো, মার্শাল দ্বীপ। মজার ব্যাপার হলো এগুলো কোন পরিচিত দেশ নয়। সবাই আমেরিকার দান খয়রাতে চলে। সুতরাং বলা যায়, পরিচিত কোন দেশ ইসরাইল আমেরিকার পক্ষে নাই।

অনুপস্থিত থাকা দেশগুলোর কানাডা ও মেক্সিকো রয়েছে। যদিও এই প্রস্তাব মানার কোনো বাধ্যবাধকতা নেই যুক্তরাষ্ট্রের। তবে এটা যে ট্রাম্প প্রশাসনের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ল, তাতে কোনো সন্দেহ নেই।

এর আগে গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জেরুজালেম প্রশ্নে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে মিশর। নিরাপত্তা পরিষদের ১৪ সদস্য দেশ ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ভেটো দেওয়ায় ওই প্রস্তাব বাতিল হয়ে যায়।

এই ভোটাভুটির আগেই সাধারণ পরিষদের সদস্যরাষ্ট্রগুলোর প্রতি হুঁশিয়ারি বার্তা পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। জাতিসংঘে নিযুক্ত মার্কিন স্থায়ী প্রতিনিধি নিক্কি হ্যালি ‘যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভোট দিলে সেই দেশগুলোকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন’ গত মঙ্গলবার। তিনি বলেছিলেন, সাধারণ পরিষদে ‘আমাদের বিরুদ্ধে ভোট দেওয়া দেশগুলোর’ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিবেদন দিতে বলেছেন। এই মার্কিন দূত হুঁশিয়ার করে বলেছিলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এই ভোটাভুটিকে ব্যক্তিগতভাবে নিয়েছেন। প্রেসিডেন্ট এই ভোটাভুটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। যারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভোট দেবে—আমার ওপর নির্দেশ আছে যাতে ওই দেশগুলোর নাম সংগ্রহ করে তাঁর (ট্রাম্প) কাছে একটা প্রতিবেদন দিই। আমরা জেরুজালেম প্রশ্নে প্রত্যেকটা ভোটের হিসাব রাখব।’

ফিলিস্তিন ও ইসরায়েল জেরুজালেমকে তাদের রাজধানী হিসেবে বিবেচনা করে। ৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়। যুক্তরাষ্ট্রই প্রথম দেশ, যে এই স্বীকৃতি দিল। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায় আরব বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!