1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা কবলে ৭ বাস, যান চলাচল বন্ধ - খবরবাড়ি24.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা কবলে ৭ বাস, যান চলাচল বন্ধ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭
  • ৫৮ বার পড়া হয়েছে

 

এবার ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনার কবলে পড়েছে সাতটি বাস। এতে অন্তত আট যাত্রী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. আছাবুর রহমান সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ওসি আরো বলেন, ঘন কুয়াশার মধ্যে প্রথমে সেতুর ৪০ নম্বর পিয়ারের কাছে একটি বাস আরেকটি বাসকে ধাক্কা দেয়। এরপর তার পেছনে আরও সাতটি বাস একে একে সবাইকে ধাক্কা দিলে আটজন আহত হয়। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।

ওসি মো. আছাবুর রহমান সাংবাদিকদের এও জানান, দুর্ঘটনার পর প্রথমে ঢাকামুখী লেইনে, পরে উভয় লেইনে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ দুর্ঘটনায় পড়া বাস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে বলে তিনি জানান। ভোর থেকে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সেতুর দুই পাশে শত শত গাড়ি আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার হাজার হাজার যাত্রী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!