1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

গোবিন্দগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত

  • আপডেট হয়েছে : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭
  • ২০৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে যথাযথ মর্যদায় ও উৎসব মুখর পরিবেশে দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়।

দিবসটি শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির পর স্থানীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়।

জাতীয় সংসদ সদস্য ও আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও পৌর মেয়র ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান সরকার , উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকার, সহকারী কমিশনার (ভূমি) রাফেউল আলম, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল ইসলাম আজাদ, থানা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি রেজানুল হাবীব রফিক ও পৌর বিএনপি’র সভাপতি ফারুক আহমেদ ,সাধারন সম্পাদক আলতাব হোসেন পাতা, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক রবিউল কবির মনু, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা ডাফরুল, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল সুমন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক , সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা স্থানীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে।

এরপর সূর্যোদয়ের সাথসাথে সকল সরকারী বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন , কাটাখালি গনকবরে শ্রদ্ধার্ঘ নিবেদন, হাইস্কুল মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ. আনসার, বিএনএস, রেডক্রিসেন্ট ও বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে ডিজিটাল প্রযুক্তির সার্বজনিন ব্যবহার ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা, জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদ ও মন্দির, গীজ্রায় বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও
এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, বিকেলে হাইস্কুল মাঠে শহীদ মান্নান একাদশ ও শহীদ আঃ রহিম একাদশ এবং সুধী একাদশ বনাম উপজেলা পরিষদ একাদশ প্রীতি ফুটবল প্রতিযোগিতা এবং শেষে উপজেলা পরিষদ চত্বর মুক্তমঞ্চে পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!