1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
‘গুম’ একটি নাটক: সজীব ওয়াজেদ জয় - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল

‘গুম’ একটি নাটক: সজীব ওয়াজেদ জয়

  • আপডেট হয়েছে : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭
  • ৫২ বার পড়া হয়েছে

 

‘গুম’কে ফেসবুক পেইজে ‘নাটক’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর ছেলে এবং তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

রবিবার একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত খবরের লিঙ্ক নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে শেয়ার করে জয় কিছু মন্তব্যে বিএনপির এ ধরনের অভিযোগকে ‘নাটক’ অভিযোগ করেন।

বিএনপি নেতা ও ব্যবসায়ী সৈয়দ সাদাত আহমেদের ফিরে আসা এবং গ্রেপ্তার হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন।

জয় লিখেছেন, ‘আরেকজন বিএনপি কর্মী যিনি নাকি ‘গুম’ হয়েছিলেন তাকে পলাতক অবস্থায় খুঁজে পেয়েছে পুলিশ। ফরহাদ মজহার ও তার স্ত্রীর বিরুদ্ধে ইতিমধ্যেই ভুয়া রিপোর্ট ফাইল করার জন্য মামলা হয়েছে, যা যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর অন্যান্য দেশেও অপরাধ হিসেবে বিবেচিত হয়।’

তিনি  আরো লিখেছেন, ‘আসলে এই ‘গুম’ বিএনপি’র একটি নাটক। যার মাধ্যমে তাদের নেতাকর্মীরা, যাদের বিরুদ্ধে আছে অগ্নিসন্ত্রাসের বিভিন্ন মামলা, তারা গ্রেপ্তার এড়ানোর জন্য গা ঢাকা দেন। কিন্তু সেই উসিলায় বিএনপি অসত্যভাবে দাবি করেন তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছেন। এর মাধ্যমে তারা আমাদের সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেন। যখনই এই ধরনের তথাকথিত ‘গুম’ হওয়াদের ফেরত পাওয়া যাবে, তাদের সবার ও তাদের পরিবারের বিরুদ্ধে ভুয়া পুলিশ রিপোর্ট এর মামলা হওয়া উচিত।’

প্রসঙ্গত, নিখোঁজের চার মাসেরও বেশি সময় পর পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বিএনপি নেতা ও ব্যবসায়ী সৈয়দ সাদাত আহমেদ। শনিবার রাতে রাজধানীর রামপুরা সেতুর পাশ থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

২০১৫ সালের ৮ জানুয়ারি রাজধানীর রমনা মডেল থানায় দায়ের করা ভাঙচুর ও অগ্নিসংযোগের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রবিবার দুপুরে সৈয়দ সাদাত আহমেদকে ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইবে ডিবি।

সাদাত আহমেদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং চট্টগ্রাম দক্ষিণ বিএনপির সহসভাপতি। তিনি রাউজান থেকে আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে এর আগে তার স্বজনেরা জানান।

গত ২২ আগস্ট বিকালে বিমানবন্দর সড়কের বনানী ফ্লাইওভারের নিচে সাদা পোশাকের কয়েকজন এবিএন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাদাত আহমেদকে নিজ গাড়ি থেকে নামিয়ে একটি মাইক্রোবাসে তুলে নেয়। গাড়িতে সাদাতের ছেলেও ছিল। গাড়িচালক ছেলেকে নিয়ে বাড়ি ফিরে যান। এ ঘটনায় সাদাতের স্ত্রী ক্যান্টনমেন্ট থানায় অপহরণ মামলা করেন। নিখোঁজ হওয়ার চার মাসের বেশি সময় পর শনিবার তাকে গ্রেপ্তার দেখায় ডিবি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!