
গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে র্যালীটির উদ্বোধন করেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। দিবসটি উদ্ যাপন উপলক্ষে একটি বিশাল বর্ণাঢ্য র্যালী স্বাধীনতার প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়। এসময় অতিরিক্তি জেলা প্রশাসক মিজানুর রহমান ও জেলা তথ্য অফিসার মোছা. সাবিহা আক্তার লাকীসহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।