1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৪০ - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল

কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৪০

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭
  • ৪৯ বার পড়া হয়েছে

আফগানিস্তানের রাজধানী কাবুলে বার্তা সংস্থা আফগান ভয়েসের দফতরসহ দুটি স্থাপনায় চালানো আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। এখন অব্দি কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।

এদিকে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার কাবুলে আফগান ভয়েস এবং শিয়া ধর্মাবলম্বদের এক ধর্মীয় ও সাস্কৃতিক কেন্দ্রে পরপর দুটি আত্মঘাতী হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে ৪০ জন নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে হামলার ঘটনায় দেশটিতে বিভিন্ন চরমপন্থী সংগঠনকে সন্দেহ করা হচ্ছে। তবে এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি। অন্যদিকে তালিবান এ হামলায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে।

হামলার ঘটনায় আফগান সাংবাদিকদের নিরাপত্তা কমিটি (এজেএসসি) এক টুইটবার্তায় নিন্দা জানিয়েছে। সাংবাদিক সংগঠনটির দাবি, গত বছরের তুলনায় এবার আফগানিস্তানে হামলার ঘটনা বেড়েছে। গত মাসে কাবুলে একটি বেসরকারি টেলিভিশন স্টেশনে হামলা হয়েছিল। এরপর আবারও আরেকটি গণমাধ্যমের ওপর হামলা চালানো হল।

সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানের মিডিয়া গোষ্ঠীগুলোর ওপর ধারাবাহিক হামলার ঘটনা ঘটেছে।

সূত্র: বিবিসি/ আর জাজিরা

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!