1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
কত টাকায় রাজি থাকেন এই নায়িকারা - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল

কত টাকায় রাজি থাকেন এই নায়িকারা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭
  • ২৪৫ বার পড়া হয়েছে

নায়িকাদের পারিশ্রমিক কেন নায়কদের থেকে কম হবে, তা নিয়ে বহু দিন ধরেই বহু সমালোচনা বিতর্ক হয়েছে। এমনকি এ নিয়ে মুখ খুলছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও। তা নিয়ে আজও বেশ সরগরম বলি পাডা়র নামী অভিনেত্রীরা।

এদিকে, টালিউডে পারিশ্রমিক নিয়ে নায়িকাদের কোনও রকমের অসন্তুষ্টির বক্তব্য সেভাবে জোরালো হয়নি।  একটি ছবিতে কাজ করতে কত টাকায় রাজি থাকেন এই নায়িকারা।ওয়ান ইন্ডিয়ার সৌজন্যে একনজরে দেখে নেওয়া যাক কোন কোন টলিউড নায়িকা কী রকম পারিশ্রমিক পান।

কোয়েল মল্লিক: বাংলা চলচ্চিত্র জগতে অন্যতম প্রখ্যাত অভিনেত্রী কোয়েল মল্লিক। বলা যায় এই মুহুর্তে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। প্রতি ফিল্মের জন্য কোয়েল মল্লিক ২০ লাখ টাকা পারিশ্রমিক নেন।

শুভশ্রী: অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পারিশ্রমিক ২৩ লাখ, প্রতিটি ফিল্মের জন্য। শুনতে কিছুটা অবাক লাগলেও টলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী কোয়েল ও ঋতুপর্ণাকেও পারিশ্রমিকের বিচারে শুভশ্রী ছাপিয়ে গিয়েছেন বলেই সূত্রের খবর।

শ্রাবন্তী: প্রতিটি ফিল্মের জন্য শ্রাবন্তী পারিশ্রমিক হিসাবে পান ১৮ লাখ টাকা। বাণিজ্যিক বাংলা ছবিতে শ্রাবন্তী বেশ নাম অর্জন করেছেন।

রাইমা সেন: বাংলা চলচ্চিত্রে যে সকল অভিনেত্রী রয়েছেন তাঁদের মধ্যে অন্যতম দক্ষ অভিনেত্রী রাইমা সেন। স্বনামধন্যা অভিনেত্রীর পরিবারের সন্তান এই নায়িকার পারিশ্রমিক প্রতিটি সিনেমা পিছু ৭ লাখ টাকা।

পাওলি দাম: টলিউডের আরেক নামী অভিনেত্রী তথা দক্ষ নায়িকা পাওলি দাম প্রতি ফিল্ম পিছু ১০ লাখ টাকা করে পারিশ্রমিক নেন। বাংলা চলচ্চিত্রের সমান্তরাল ছবিতে পাওলি যেভাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তা প্রশংসসনীয়।

পায়েল সরকার: পায়েল সরকার প্রতিটি সিনেমা পিছু ৮ লাখ টাকা পারিশ্রমিক হিসাবে নেন। টলিউডের এই মিষ্টি নায়িকা নিজেকে দিন দিন পরিণত করেছেন বাণিজ্যিক ছবি থেকে সমান্তরাল ছবিতে।

ঋতুপর্ণা সেনগুপ্তা: বাংলা চলচ্চিত্রে নব্বইয়ের দশক একাই মাত করে রেখেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এই অভিনেত্রীর জনপ্রিয়তা এখনও কিছু কম নয়। তাঁর প্রতি সিনেমার পারিশ্রমিক ১১ লাখ টাকা।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়: অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি ফিল্ম পিছু ১৪ লাখ টাকা করে পারিশ্রমকি নেন। এই মুহুর্তে বাণিজ্যিক বাংলা ছবিতে তাঁর জনপ্রিয়তা বেশ ভালো।

নুসরত জাহান: বাংলা চলচ্চিত্র জগতে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নুসরৎ জাহান। একের পর এক হিট ছবির নায়িকা নুসরৎ ছবি পিছু ১৫ লাখ টাকা করে পারিশ্রমকি নেন।

মিমি চক্রবর্তী: এই সুন্দরী অভিনেত্রীর পারিশ্রমিক ১৭ লাখ টাকা প্রতি ফিল্ম পিছু। সিরিয়ালে অভিনয় দিয়ে তাঁর কেরিয়ার শুরু হলেও , তিনি দিনে দিনে নিজের দক্ষতায় টলিউডে প্রথম সারির অভিনেত্রী হিসাবে উঠে এসেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!