1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
উন্মুক্ত স্থানে থার্টি ফাস্ট নাইটের অনুষ্ঠান করতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

উন্মুক্ত স্থানে থার্টি ফাস্ট নাইটের অনুষ্ঠান করতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭
  • ৬০ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ইংরেজী নববর্ষ উদযাপনের নামে থার্টি ফাস্ট নাইটে যাতে কোন অরাজক পরিস্থিতি ও নাশকতার সৃষ্টি না হয় সেজন্য আইন শৃংখলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে।

তিনি মঙ্গলবার বিকেলে রাজধানীর রমনার ইস্কাটন গার্ডেন রোডে পুলিশ কনভেনশন হলে ‘ঢাকা মেট্রোপলিটন শুটিং ক্লাব’এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানুষের জানমালের নিরাপত্তা ও দেশের শান্তিশৃংখলার কথা চিন্তা করেই উন্মুক্ত স্থান বা বাইরে কোন অনুষ্ঠান করতে দেয়া হবে না। এ ব্যাপারে এর আগে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অনুষ্ঠিত সভায় আমরা কিছু বিধি নিষেধ জারি করেছি।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন) মো. মোখলেসুর রহমান, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত আইজিপি ড. মো: জাবেদ পাটোয়ারি, বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের সভাপতি ও জ্বালানী এবং খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিমউদ্দিন চৌধুরী ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব শাহেদ রেজা।

এতে সভাপতিত্ব করেন ‘ঢাকা মেট্রোপলিটন শুটিং ক্লাব’ এর সভাপতি ও আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত আইজিপি মো. সিদ্দিকুর রহমান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতি বছরের ন্যায় এবারও নগরীতে সন্ধার পর বারগুলোতেও কোন মাদক বেচাকেনা করা যাবে না এবং অবৈধ মাদক বেচাকেনার বিরুদ্ধেও আইন-শৃংখলা বাহিনীর অভিযান চলবে।

আসাদুজ্জামান খাঁন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও গুলশান এলাকায় অনুষ্ঠান করার নামে কেউ যাতে কোন অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা পোশাকে ও সাদা পোশাকে সার্বক্ষনিক টহলে থাকবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অনেকে ইচ্ছা করেই নিখোঁজ হয়, আবার অনেকে গা ঢাকা দেয়। অনেকে আবার কিছু সময়ের পর ফিরেও আসে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!