1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
আমি জনগণের সেবক: প্রধানমন্ত্রী - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল

আমি জনগণের সেবক: প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭
  • ৭২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের টাকায় বেতন নিই, তাদের টাকায় আমি চলি। তাই তাদের কতটুকু সেবা দিতে পারলাম সেটাই সবসময় ভাবি। আমি জনগণের সেবক।

বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহবাগে সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, জনপ্রশাসন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এম আশিকুর রহমান প্রমুখ।

তিনি বলেন, তৃণমূলে মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন হলে সত্যিকার অর্থে দেশেই উন্নয়ন হবে। আপনারা যারা তৃণমূলে কাজ করতে যাবেন এই বিষয়টি মনে রাখবেন।

তিনি বলেন, স্বাধীনতার পর জাতির পিতা খুব কম সময় পেয়েছেন। এত অল্প সময়ের মধ্যেও দেশকে একটা ফর্মে নিয়ে আসেন তিনি। যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে গড়ে তুলতে পেরেছিলেন তিনি। এ অবস্থাতেও দেশকে মাত্র ৯ মাসে সংবিধান উপহার দিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্বীকৃতি আদায় করেছেন।

শেখ হাসিনা, আজ সারাবিশ্বে আমাদের কেউ দরিদ্র দেশ বলে করুণা করে না, ভিন্ন দৃষ্টিতে দেখে না, ঝড়-বৃষ্টির দেশ ও সাহায্য চাইবার দেশ হিসেবে কেউ দেখে না। বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবেই মনে করে।

তিনি আরও বলেন,যারা স্বাধীনতা চায়নি তারা ক্ষমতায় আসলে দেশ উন্নত হবে কিভাবে? ২১ বছর পর ক্ষমতায় এসে বাংলাদেশকে উন্নত করার ঘোষণা দিয়েছিলাম। আমরা জনগণের সেবক হিসেবে এসেছি। সেভাবেই কাজ করতে শুরু করি। মাঝে আবার একটি ছেদ ঘটলো। ২০০৯ সালে ক্ষমতায় এসে আবার জনগণের সেবক হিসেবে কাজ শুরু করেছিলাম। ২০১৪ সালে শত প্রতিকূলতা মোকাবিলা করে ক্ষমতায় আসতে পেরেছি বলেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!