1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
অস্ট্রেলিয়ার বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে সাকিব - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল

অস্ট্রেলিয়ার বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে সাকিব

  • আপডেট হয়েছে : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭
  • ৪৭ বার পড়া হয়েছে

কদিন আগে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বর্ষসেরা টেস্ট একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট ‘ক্রিকেট ডটকম ডটএইউ’-এর বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা করে নিয়েছেন এই ফরম্যাটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

২০১৭ সালে ঘরোয়া ও আন্তর্জাতিক টি-টোয়েন্টির পারফরম্যান্স বিবেচনায় এই একাদশ নির্বাচন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এ বছর বাংলাদেশ, ঢাকা ডায়নামাইটস, জ্যামাইকা তালাওয়াস, কলকাতা নাইট রাইডার্স ও পেশোয়ার জালমির হয়ে মোট ২৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪৪৭ রান করেছেন সাকিব। বল হাতে নিয়েছেন ৩৭ উইকেট। সেরা বোলিং বিপিএলে ১৬ রানে ৫ উইকেট।

একাদশের দুই ওপেনার হলেন টি-টোয়েন্টির দুই বিস্ফোরক ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম ও ক্রিস গেইল। আছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খানও।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ

১. ব্রেন্ডন ম্যাককালাম। ৫৮ ম্যাচে ১৫০৩ রান, সর্বোচ্চ ৯১

২. ক্রিস গেইল। ৪৪ ম্যাচে ১২৭৯ রান, সর্বোচ্চ ১৪৬*

৩. এভিন লুইস। ৩২ ম্যাচে ১১২৪ রান, সর্বোচ্চ ১২৫*

৪. হাশিম আমলা। ২৬ ম্যাচে ১০২১ রান, সর্বোচ্চ ১০৪*

৫. এবি ডি ভিলিয়ার্স। ২৩ ম্যাচে ৭৭৯ রান, সর্বোচ্চ ৮৯*

৬. লুক রনকি (উইকেটকিপার)। ৩৫ ম্যাচে ১০৪৯ রান, সর্বোচ্চ ১০২

৭. সাকিব আল হাসান। ২৯ ম্যাচে ৪৪৭ রান, ৩৭ উইকেট, সেরা বোলিং ৫/১৬

৮. সুনীল নারিন। ৬৪ ম্যাচে ৬২ উইকেট, ৭৬০ রান, সেরা বোলিং ৩/১০

৯. মোহাম্মদ আমির। ২৮ ম্যাচে ৩৪ উইকেট, সেরা বোলিং ৪-১৩

১০. ওয়াহাব রিয়াজ। ৩২ ম্যাচে ৪১ উইকেট, সেরা বোলিং ৩/১৫

১১. রশিদ খান। ৫৫ ম্যাচে ৭৮ উইকেট, সেরা বোলিং ৫/৩

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!