1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন
২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কৃত্রিম সংকট তৈরির দায়ে তারাগঞ্জে সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা গাইবান্ধায় ধর্ম অবমাননার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ ও মানববন্ধন সাদুল্লাপুরের ইদিলপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল মুমূর্ষু ধতরা বিল; পীরগঞ্জের কৃষি, পরিবেশ ও মৎস্যসম্পদের মৃতপ্রায় উৎস ! গাইবান্ধায় রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাহিত্য পাঠের আসর তারুণ্যের উৎসব উপলক্ষে গাইবান্ধায় প্রীতি নারী ফুটবল ম্যাচ অতিরিক্ত ফি আদায় নিয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সতর্কতা স্থানীয় ক্লিনিক রক্ষায় সন্তান জন্মদানে ১ হাজার ইউরো বোনাস দিচ্ছে ফরাসি শহর জুলাই হত্যাকাণ্ডের খুনিদের ফিরিয়ে আনা সরকারের প্রধান লক্ষ্য : প্রেস সচিব চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি বাতিলের দাবীতে ঢাকার কর্মসূচিতে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ ও সমাবেশ

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  • আপডেট হয়েছে : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭
  • ৩৬ বার পড়া হয়েছে

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শফিকুল ইসলাম (২৬) নামে এক বাংলাদেশি রাখালের মৃত্যু হয়েছে।

আজ শনিবার ভোর ৫টার দিকে উপজেলার দৈখাওয়া আমঝোল সীমান্তের ৯০৫ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব-পিলারের কাছে ভারতের অভ্যন্তরে নোম্যান্স ল্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

এলাকাবাসী জানায়, নিহত শফিকুল ইসলাম হাতীবান্ধা উপজেলার আমঝোল এলাকার জয়নাল আবেদিনের ছেলে। গুরু আনতে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়ে। সেখানেই সে নিহত হয়।

লালমনিরহাট-১৫ বিজিবি ও এলাকাবাসীসূত্রে আরও জানা যায়, শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া সীমান্তের ৯০৫ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাবপিলারের নিকট দিয়ে ভারতীয় গরু  পারাপারকারী রাখালদের সহযোগিতায় কয়েকজন বাংলাদেশি গরু পারাপারকারী রাখাল ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। সেসময় কোচবিহার-১০০ বিএসএফ ব্যাটালিয়নের পাগলীমারী ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম মারা যায়।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ জানান, তিনি ঘটনাস্থলের পথে রওনা হয়েছেন। এ ঘটনায় কড়া প্রতিবাদপত্র পাঠিয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft