শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

সুন্দরগঞ্জে পৃথক ঘটনায় নববধূসহ ২ জনের মৃত্যু

  • আপডেট হয়েছে : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০১৭
  • ৬৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে পৃথক ঘটনায় আফরোজা খাতুন (১৯) নামে এক নববধূসহ ২ জনের মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ রবিবার দুপুরে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের উত্তর রাজীবপুর গ্রামের আব্বাছ আলীর পুত্র খোরশেদ আলম (৩৫) কীটনাশক পানে আত্মহত্যা করেছে। যুবক খোরশেদ আলম দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভুগছিল।

এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। এদিকে, শনিবার সন্ধ্যায় উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট গ্রামের সামিউল ইসলামের স্ত্রী আফরোজা খাতুন নামে নব-বধূকে শ^াসরোধে হত্যার পর শয়ন ঘরের ধর্ণার সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে স্বামী সামিউল ইসলাম, শ্বশুড় আব্দুস সামাদসহ পরিবারের সবাই পলাতক রয়েছে।

নববধূ আফরোজার পিতা একই উপজেলার দহবন্দ ইউনিয়নের জরমনদী গ্রামের আতোয়ার রহমান জানান, ৪ মাস আগে সামিউলের সঙ্গে তার মেয়ে আফরোজার বিয়ে হয়। বিয়ের পর থেকে জামাইয়ের সপরিবার মিলে তার মেয়ে আফরোজাকে নির্যাতন করত।

একপর্যায়ে গতকাল শনিবার সন্ধ্যায় জামাই তাকে মোবাইল ফোনে এ বলে খবর দেয় যে, ‘তার মেয়ে অসুস্থ্য হয়েছে’। পরে সেখানে গিয়ে মেয়ের লাশ দেখতে পান আতোয়ার। ঘটনার পর থেকে জামাইসহ তার পরিবারের সবাই পলাতক রয়েছে।

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জহুরুল হক জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft