1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
যুক্তরাষ্ট্রে ফ্লাইওভার থেকে ট্রেন ছিটকে পড়ে নিহত ৩, আহত শতাধিক - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

যুক্তরাষ্ট্রে ফ্লাইওভার থেকে ট্রেন ছিটকে পড়ে নিহত ৩, আহত শতাধিক

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭
  • ১৮৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে ফ্লাইওভার থেকে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ছিটকে নিচের ব্যস্ত রাস্তায় পড়ে তিন জন নিহত হয়েছে। আহত অন্তত ১০০জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অ্যামট্রাক কোম্পানির যাত্রীবাহী ট্রেনটির নতুন একটি রুটের উদ্বোধনী যাত্রায় এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষ তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। যদিও তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপল অন্তত ছয়জনের মৃত্যুর কথা উল্লেখ করছে।

এটি ছিলও নতুন একটি রুটে ট্রেনটির উদ্বোধনী যাত্রা। হেলিকপ্টার থেকে তোলা ছবিতে দেখা যায় ফ্লাইওভারের দুই পাশেই ট্রেনের সবগুলো বগি পড়ে রয়েছে। একটি বগি খুব বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে। সিয়াটল থেকে নতুন চালু হওয়া রুটে ট্রেনটি পোর্টল্যান্ড যাবার পথে যাত্রা শুরুর ৪৫ মিনিটের মাথাতেই ফ্লাইওভার থেকে নিচের ব্যস্ত সড়কে আছড়ে পরে এটি।

সময়টি ছিলো সকালের খুব ব্যস্ত সময়। রাস্তায় বেশ কটি গাড়ির উপর গিয়ে ট্রেনের বগি। ট্রেনটিতে সেসময় ৮০ জন মানুষ ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথা বলছে কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের মুখপাত্র এড ট্রোয়ার।

ট্রোয়ার বলেন যে, এই মুহুর্তে যেটুকু বলতে পারি ট্রেনটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তার কথা বলতে পারছি না। বহু মানুষ সাহায্যের জন্যে এগিয়ে এসেছে।

তিনি বলেন, সেখানে উদ্ধার কর্মীর কাজ করছেন। অনেককেই বিধ্বস্ত ট্রেন থেকে বের করে আনা হয়েছে। উদ্ধার কাজে এখনো অনেক সময় লাগবে বলে তিনি জানিয়েছেন।

আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে চিকিৎসার জন্যে। ওয়াশিংটন গভর্নর জরুরি অবস্থার ঘোষণা করে উদ্ধার তৎপরতায় আহ্বান জানিয়েছেন। ট্রেনটির একজন যাত্রী ক্রিস কারেন্স বলছেন যাত্রীরা ভীষণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন।

তারা বলেন, আমরা যেই মাত্র ডুপন্ট পেরিয়েছি, মনে হলো আমরা একটি বাঁকের মধ্যে দিয়ে যেতে শুরু করলাম আর হঠাৎই প্রচণ্ড শব্দ শুনতে পেলাম। আর মনে হলো যেন আমরা আচমকা একটি পাহাড়ের ওপর থেকে পরে যাচ্ছি।

জাতীয় নিরাপত্তা বোর্ড দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে। অ্যামট্রাক কর্তৃপক্ষ যদিও জানায়নি ট্রেনটি দুর্ঘটনার পূর্বমুহূর্তে ঠিক কত গতিবেগে যাচ্ছিল।

আবার রেলপথের ওপর কোনো কিছু ছিল বলেও অনেকে ধারনা করছে। তবে সে সম্পর্কেও কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft