1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখলের অভিযোগে গ্রীন ফিল্ড স্কুলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ওয়ারিশদের সংবাদ সম্মেলন ৮ ডিসেম্বর পলাশবাড়ী হানাদার মুক্ত দিবস তারাগঞ্জে নিয়মবহির্ভূতভাবে সার মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা পীরগঞ্জে বিবাহবহির্ভূত সম্পর্কের অপবাদে গৃহবধুর নির্যাতন ও আত্মহত্যা,স্থানীয় নেতৃত্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ গাইবান্ধায় ‘জাসদ নেতাকে’ এনসিপির আহবায়ক করার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ৬ নেতাকে শোকজ তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: এলাকায় শোক–আতঙ্ক,  দুস্কৃতকারী‌দের গ্রেপ্তারের দাবি ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ-নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক নারী নির্যাতন প্রতিরোধ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গাইবান্ধায় নারী-পুরুষদের সাথে আলোচনা সভা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে পাকিস্তানের নীতি-কৌশল চূড়ান্ত

  • আপডেট হয়েছে : বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭
  • ৩৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের কৌশল নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে পাকিস্তানের। বিশ্ব পরিস্থিতি ও ট্রাম্পের নতুন নীতির আলোকে পাকিস্তান তাদের নীতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে।

নীতি গ্রহণের আগে সংসদ, কেবিনেট এবং জাতীয় নিরাপত্তা কমিটির সম্মতি নেবে সরকার। এরপর নতুন নীতির ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসবে ইসলামাবাদ।

সূত্র জানিয়েছে, এই নীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ‘ইটের বদলে পাটকেল’ নীতি। এই নীতি অনুসারে মার্কিন আচরণ অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পাকিস্তান।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সফরকালে পাকিস্তানের নেতৃবৃন্দ পরিস্কারভাবে জানিয়ে দেন, ট্রাম্প সরকার যদি পাকিস্তানের প্রতি তাদের ‘আরো করার’ দাবি এবং দোষারোপের নীতি না বদলায়, তাহলে পাকিস্তানও যুক্তরাষ্ট্রের ব্যাপারে তাদের সম্পর্ক ও সহযোগিতার নীতি বদলে ফেলবে।

সরকারের গুরুত্বপূর্ণ সূত্রে জানা গেছে, সরকারের পররাষ্ট্রনীতি সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দুই দেশের সম্পর্কের উত্থান-পতনের দিকগুলো খতিয়ে দেখছেন।

সূত্র বলছে, পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কোনো আন্তরিকতাই দেখায়নি যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন বরাবরই হাক্কানি নেটওয়ার্ক ও সন্ত্রাসীদের নিরাপদ ঘাঁটিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানকে বলে আসছে। তবে, পাকিস্তান পরিস্কার জানিয়ে দিয়েছে যে, তাদের ভূমি সন্ত্রাসীদের নেটওয়ার্ক থেকে এখন প্রায় পুরোপুরি মুক্ত।

সূত্র আরো জানায় যে, ট্রাম্প প্রশাসনের দাবির জবাবে পাকিস্তানী নেতৃবৃন্দ তাদের কাছে এসব সন্ত্রাসী ও তাদের ঘাঁটির অবস্থান সম্পর্কিত তথ্য চেয়েছে, মার্কিন দাবি অনুসারে যারা পাকিস্তানের ভূমি থেকে তৎপরতা চালাচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্র এখনো কোনো প্রমাণ বা সুস্পষ্ট তথ্য দেয়নি।

ইসলামাবাদ মার্কিন কর্তৃপক্ষকে এটাও বলেছে যে, আফগানিস্তানে শান্তি প্রক্রিয়ার জন্য ভারতের ভূমিকা গ্রহণযোগ্য নয়। এ ব্যাপারে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে আশ্বস্ত করে বলেছে যে, পাকিস্তানের সাথে সম্পর্কের উন্নয়ন চায় তারা এবং পাকিস্তানের আপত্তিগুলো নিয়ে তারা আলোচনা করবে।

পাকিস্তান এরইমধ্যে চীন, রাশিয়া ও অন্যান্য দেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রক্রিয়া শুরু করেছে। এর মধ্যে চায়না-পাকিস্তান ইকোনমিক করিডোরের কাজকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।

সূত্র জানিয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ভারত ভিন্ন ভিন্ন অবস্থান থেকে সিপিইসি প্রকল্পের বিরোধিতা করেছে। তবে পাকিস্তান তাদের আপত্তি নাকচ করে দিয়ে বলেছে, এটা অর্থনৈতিক উন্নতির প্রতীক এবং যে কোনো মূল্যে এটা সম্পন্ন করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft