1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মানবতাবিরোধী অপরাধে ১১ জনের বিরুদ্ধে অভিযোগ চূড়ান্ত - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পলাশবাড়ীতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে গোবিন্দগঞ্জে আকস্মিক ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল

মানবতাবিরোধী অপরাধে ১১ জনের বিরুদ্ধে অভিযোগ চূড়ান্ত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ১১ জনের বিরুদ্ধে অভিযোগ চূড়ান্ত করেছে তদন্ত সংস্থা। এর মধ্যে খুলনার শেখ আব্দুর রহিমও রয়েছেন।

মঙ্গলবার ধানমন্ডিতে অবস্থিত তদন্ত সংস্থার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জনান সংস্থার প্রধান আব্দুল হান্নান খান। অভিযুক্ত ১১ আসামির মধ্যে ৯ জন গ্রেফতার আছেন। বাকি দুই জন পলাতক বলে জানান তিনি।

আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যাসহ ৬টি অভিযোগ আনা হয়েছে। এ সংক্রান্ত প্রতিবেদন আজ মঙ্গলবার ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দেয়া হবে।

এর আগে ২২ নভেম্বর গাইবান্ধার সাবেক সংসদ সদস্য, জামায়াত নেতা আব্দুল আজিজসহ ছয় আসামিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এর আগে মঙ্গলবার বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায়ের দিন ধার্য করেন। ২০১০ সালে ট্রাইব্যুনাল গঠনের পর এখন পর্যন্ত ২৮টি মামলার রায় ঘোষণা করা হয়েছে।

প্রসিকিউশনের পক্ষে যুক্তিতর্কের শুনানি করেন সায়েদুল হক সুমন ও সৈয়দ হায়দার আলী। আসামিদের মধ্যে পলাতক লতিফের পক্ষে আইনজীবী ছিলেন খন্দকার রেজাউল এবং পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী গাজী এমএইচ তামিম যুক্তিতর্ক উপস্থাপন করেন।

আজিজ ছাড়া বাকি আসামিরা হলো, রুহুল আমিন ওরফে মঞ্জু (৬১), আব্দুল লতিফ (৬১), আবু মুসলিম মোহাম্মদ আলী (৫৯), নাজমুল হুদা (৬০) ও আব্দুর রহিম মিঞা (৬২)। আসামিদের মধ্যে লতিফ ছাড়া সবাই পলাতক।

জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল আজিজ ২০০১-২০০৬ সাল পর্যন্ত চার দলীয় জোটের অধীনে গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে সংসদ সদস্য ছিলেন। বাকিদের মধ্যে রুহুল আমিন ওরফে মঞ্জু (৬১) জামায়াতের সুন্দরগঞ্জ থানা শাখার সদস্য, আব্দুল লতিফ জামায়াতে ইসলামীর কর্মী এবং সুন্দরগঞ্জ উপজেলা পর্যায়ের নেতা, আবু মুসলিম মোহাম্মদ আলী মুক্তিযুদ্ধের আগে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের নেতা ছিলেন। বাকিরাও বিভিন্ন সময়ে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

গত ২৩ অক্টোবর উভয়পক্ষের দ্বিতীয়বারের মতো যুক্তিতর্ক শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়েছিল। ২০১৬ সালের ২৬ জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই ছয় আসামির বিচার শুরু করে আদালত।

পূর্ব পাকিস্তানের সেনাদের দোসর আলবদর, আলশামস, রাজাকরদের কাছে প্রশিক্ষণ ও অস্ত্র নিয়ে এলাকার নিরীহ মানুষের গচ্ছিত অর্থ সম্পদ লুটপাট, এলাকায় ত্রাস সৃষ্টিসহ একাধিক অভিযোগ করা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!