1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী প্রেসক্লাবে সাংবাদিক পাপুল সরকারের জন্মদিন উদযাপন পলাশবাড়ীতে ডা. সাদিকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ইনকিলাব মঞ্চের ওসমান হাদী গুলিবিদ্ধের প্রতিবাদে গাইবান্ধায় মশাল মিছিল গোবিন্দগঞ্জে দ্রুত ইপিজেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালন ১২ ডিসেম্বর গোবিন্দগঞ্জ হানাদার মুক্ত দিবস তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি খুনে টাইলস মিস্ত্রি গ্রেপ্তার তারাগঞ্জে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় আনন্দ মিছিল তারাগঞ্জে অধ্যক্ষ সালামের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন সাদুল্লাপুরে মাদ্রাসা শিক্ষক পরিষদের পরিচিতি ও আলোচনা সভা

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদন

  • আপডেট হয়েছে : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭
  • ১২১ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শনিবার বেলা ১১টা ১০মিনিটে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, লে. জে. (অব.) মাহবুবুর রহমানসহ দলের সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে যুবদল, ছাত্রদল, মহিলাদল, স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়।

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে খালেদা জিয়া জিয়াউর রহমানের মাজারের উদ্দেশে রওনা দেন।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়ার মাজারে খালেদার শ্রদ্ধা
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে শনিবার সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারপারন বেগম খালেদা জিয়া।

বিজয় দিবস উপলক্ষে শনিবার সকালে নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় ও গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। আর বেলা ১১টায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে দলের সর্বস্তরের নেতাকর্মীরা সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি সেখান থেকে ফিরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর, এজেডএম জাহিদ হোসেন, ইনাম আহমেদ চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আবুল খায়ের ভুঁইয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস প্রমুখ।

এ ছাড়াও ঢাকা মহানগর বিএনপি, মুক্তিযোদ্ধা দল, যুব দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, তাঁতিদল, মৎস্যজীবী দল, জাসাস, ড্যাব, ইঞ্জিনিয়ার্স এ্যাসোসিয়েশন, এগ্রিকালচারিস্ট এ্যাসোসিয়েশন, জিয়া পরিষদ, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, জিয়া সাংস্কৃতিক সংগঠনসহ বিএনপিপন্থী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft