রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার

বুবলীর দায়িত্ব নিজ কাঁধে তুলে নিলেন শাকিব

  • আপডেট হয়েছে : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭
  • ৪৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের সাবেক জনপ্রিয় জুটি শাকিব-অপু জুটি। এক সাথে করা সত্তরটির বেশি ছবির প্রায় সবগুলোই হিট হয়েছিলো। কিন্তু ব্যক্তিগত জীবনের কোন্দলে এই জুটিকে এখন আর পর্দায় দেখা যাবে না। তবে নতুন জুটি প্রতিস্থাপনের জন্য নিজেই চেষ্টা করে যাচ্ছেন শাকিব। মাত্র দুই বছরের কম সময়ে প্রায় ৭ টি ছবিতে কাজ করেছেন বুবলীর সাথে। এরমধ্যে চারটি ছবি মুক্তি পেয়েছে। কিন্তু সেই ভাবে এই জুটির গ্রহণযোগ্যতা না বাড়লেও অনেকটা নিজের ক্ষমতা বলেই বুবলীকে নিয়ে একের পর এক ছবি করে যাচ্ছেন।

এদিকে জানা গেছে, বিভিন্ন ছবির প্রযোজক, এমনকি বিভিন্ন আয়োজকদের যেমন অনুরোধ করতেন অপুকে নেয়ার জন্য এখন ঠিক তেমনি অনুরোধ করছেন বুবলীর জন্য। চলচ্চিত্র শিল্পীরা সাধারণত অভিনয়ের বাইরে একাধিক বাণিজ্যিক শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি বা পারফর্মেন্স অনুষ্ঠানে নাচ গান করে রোজগার করেন। সেদিক দিয়ে আগামী বেশ কয়েকটি অনুষ্ঠানে দেখা যাবে শাকিব-বুবলী জুটিকে।

সম্প্রতি কলকাতার একটি স্টেজ শো’র পোস্টারে শোভা পাচ্ছে শাকিব বুবলীর ছবি। একইসাথে কলকাতার আরোকিছু স্টেজ প্রোগ্রামে পারফর্ম করবেন এই জুটি। এর ফাঁকে কলকাতার প্রতিষ্ঠিত প্রডাকশন হাউজগুলোতেও বুবলীকে নিয়ে যান শাকিব খান। তারা একাধিক মিটিংয়েও অংশ নেন। তাই খুব জলদি নতুন কিছু খবর পাওয়া যাবে এটিই স্বাভাবিক ব্যাপার।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft