1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:২০ অপরাহ্ন
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখলের অভিযোগে গ্রীন ফিল্ড স্কুলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ওয়ারিশদের সংবাদ সম্মেলন ৮ ডিসেম্বর পলাশবাড়ী হানাদার মুক্ত দিবস তারাগঞ্জে নিয়মবহির্ভূতভাবে সার মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা পীরগঞ্জে বিবাহবহির্ভূত সম্পর্কের অপবাদে গৃহবধুর নির্যাতন ও আত্মহত্যা,স্থানীয় নেতৃত্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ গাইবান্ধায় ‘জাসদ নেতাকে’ এনসিপির আহবায়ক করার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ৬ নেতাকে শোকজ তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: এলাকায় শোক–আতঙ্ক,  দুস্কৃতকারী‌দের গ্রেপ্তারের দাবি ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ-নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক নারী নির্যাতন প্রতিরোধ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গাইবান্ধায় নারী-পুরুষদের সাথে আলোচনা সভা

বিজয় দিবসে সিনেমা হলে মুক্তিযুদ্ধের ছবি বিনা টিকেটে

  • আপডেট হয়েছে : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭
  • ৮৯ বার পড়া হয়েছে

বিজয় দিবসে শনিবার সকালে বিনা টিকেটে দেশের ১৫৭টি সিনেমা হলে চারটি মুক্তিযুদ্ধের ছবি প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে তথ্য মন্ত্রণালয়। এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। এতে ছাত্রছাত্রী, সাধারণ মানুষ বিনা মূল্যে ছবিগুলো দেখার সুযোগ পাবে।

চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ওরা ১১ জন’, হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আগুনের পরশমণি’, তৌকীর আহমেদ পরিচালিত ‘জয়যাত্রা’ ও নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’—এই চারটি ছবি দেখানো হবে।

বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে দেশের একাধিক প্রেক্ষাগৃহে এ ধরনের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয় বলে জানান মন্ত্রণালয়ের চলচ্চিত্র বিভাগের উপসচিব শাহিন আরা বেগম।

তিনি বলেন, ‘প্রতিবছরই মুক্তিযুদ্ধভিত্তিক ছবি প্রেক্ষাগৃহে প্রদর্শনীর ব্যবস্থা করি আমরা। ছাত্রছাত্রী, সাধারণ মানুষ বিনা মূল্যে ছবিগুলো দেখার সুযোগ পান।

এসব ছবি থেকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে ধারণা তৈরি হবে সবার।’ তবে অন্যবারের চেয়ে এবার ছবির সংখ্যা বাড়ানো হয়েছে এবং প্রদর্শনীর পরিসরও বেড়েছে। এ বিষয়ে উপসচিব বলেন, ‘এখন থেকে নতুন প্রজন্মের সামনে এ ধরনের ছবি আরও বেশি করে প্রদর্শন করতে চায় সরকার।’

চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিন বলেন, ‘আগামীকাল সারা দেশের সিনেমা হলগুলোতে আমরা মর্নিং শোতে ছাত্রছাত্রীদের জন্য ফ্রি ছবি দেখাব। এরই মধ্যে তথ্য মন্ত্রণালয় থেকে আমাদের চারটি ছবি বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে একটি সিনেমা হলে একটি ছবিই দেখানো হবে। ছাত্রছাত্রীরা দেখতে পারবে মাত্র একটি ছবি, কারণ চারটি ছবি বিভিন্ন হলে দেখানো হবে একই সময়ে।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের ছবি দেখানোর নিয়মটা অনেক আগে থেকেই ছিল। কিন্তু একটা সময় এসে দেখা গেল, এই নিয়ে বিশৃঙ্খলা শুরু হয়েছে। আবার অনেক হলে মুক্তিযুদ্ধের ছবি না দেখিয়ে অন্য ছবি দেখাচ্ছে। যে কারণে প্রায় ১০ বছর ফ্রি ছবি দেখানো বন্ধ ছিল। এখন আবার এই নিয়ম চালু করা হলো। এখন থেকে প্রতি বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে আমরা মুক্তিযুদ্ধের ছবি দেখাব।’

জয়যাত্রা ছবির পরিচালক তৌকীর আহমেদ বলেন, ‘খুবই প্রশংসনীয় উদ্যোগ এটি। এর আগে জাতীয় চলচ্চিত্র উত্সব আয়োজন করে ৬৪টি জেলায় ভালো ভালো ছবি দেখানো হয়েছিল। এতে শুধু জনরুচিই উন্নত হবে না, চলচ্চিত্রের প্রতি মানুষের আকর্ষণ আরও বাড়বে।’