1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আব্দুর রহিম সরকার আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত গাইবান্ধায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় পলাশবাড়ীতে শিক্ষক সমাবেশ ও দোয়া মহাফিল তারাগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশা সংঘর্ষে নিহত-১ কৃত্রিম সংকট তৈরির দায়ে তারাগঞ্জে সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা গাইবান্ধায় ধর্ম অবমাননার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ ও মানববন্ধন সাদুল্লাপুরের ইদিলপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল মুমূর্ষু ধতরা বিল; পীরগঞ্জের কৃষি, পরিবেশ ও মৎস্যসম্পদের মৃতপ্রায় উৎস ! গাইবান্ধায় রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাহিত্য পাঠের আসর তারুণ্যের উৎসব উপলক্ষে গাইবান্ধায় প্রীতি নারী ফুটবল ম্যাচ

বিএনপি আন্দোলনে ব্যর্থ: ওবায়দুল কাদের

  • আপডেট হয়েছে : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭
  • ৩১ বার পড়া হয়েছে

‘বিএনপির নেতাকর্মীরা ইচ্ছে করেই পুলিশকে উস্কানি দেয়, রাস্তা দখল করে পুলিশকে ইট, পাথর ছুড়ে মারে। তখন পুলিশ বাধ্য হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন ছোট খাটো ঘটনা ঘটিয়ে তারা বাংলাদেশের মানুষকে বুঝায় মাঠে আছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রবিবার কুমিল্লার পদুয়ার বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রেল ওভারপাসের কাজ পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন।

বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, তিনি যখনই আদালতে যান, তখনই তার নিজের লোকেরা মারামারিতে লিপ্ত হয়। এগুলো কোন নতুন কথা নয়। তিনি যে দিনই আদালতে যান, সেই দিনই একটি ঘটনা ঘটবে।

তিনি আরো বলেন, বিএনপির ধরা পড়া এক নেতা ১৬৪ ধারায় বলেছে সুইডেন প্রবাসী এক নেতা পেট্রল বোমা ও সন্ত্রাসী কাজে জড়িত। সে নেতা সুইডেন বসে বাংলাদেশে কিলার গ্রুপ ও ঢাকায় যারা গুম, হত্যা করছে তাদেরকে পরিচালিত করে। এসব কর্মকাণ্ড বিএনপির পালিয়ে থাকা সেই নেতাই করাচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রংপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেনি। জাতীয় পার্টির মেয়র জিতলেও আওয়ামী লীগ কাউন্সিলরের দিক দিয়ে এগিয়ে। একজন দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীসহ বাকী স্বতন্ত্র প্রার্থীগুলোও আওয়ামী লীগের ছিল। সেই তুলনায় বিএনপিতো আওয়ামী লীগের ধারে কাছেও নেই। তাহলে তারা কিভাবে বলছে নির্বাচনে আওয়ামী লীগের জনপ্রিয়তা তলানীতে গেছে, এমন ধারণা ভুল।

ওবায়দুল কাদের বলেন,‘এরশাদ এখন যেটাই বলুক না কেন। তিনি এখন বলবেন জাতীয় পার্টি রংপুর সিটি করপোরেশনে জয়ী হয়েছে, এরশাদ সাহেবের মুখ থেকে আগামী নির্বাচনের শেষ কথা শুনতে হলে আরো অপেক্ষা করতে হবে। জাতীয় পার্টি আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে, না একক নির্বাচন করবে—সে সম্পর্কে শেষ কথা শোনার এখনো সময় হয়নি’

এসময় উপস্থিত ছিলেন সওজ কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শাহাব উদ্দিন খান, সওজ চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক অরুণ আলো চাকমা ও সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হায়দার সহ কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগ এবং হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft