1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:২০ অপরাহ্ন
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ২ হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ–সার বিতরণ তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শ্রমিকের পাক হানাদার মুক্তদিবস উপলক্ষে পলাশবাড়ীতে আলোচনা সভা বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী রুবেল র‌্যাবের অভিযানে ঢাকায় গ্রেফতার পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন জাতীয় যুবশক্তির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন গোবিন্দগঞ্জ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

বাণিজ্য মেলা নিয়ে পুলিশের নির্দেশনা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭
  • ২৯ বার পড়া হয়েছে

ইংরেজি বছরের প্রথম দিন ১ জানুয়ারি (সোমবার) থেকে রাজধানীর শেরেবাংলা নগরে শুরু হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৮ (ডিআইডিএফ)।

দেশি-বিদেশি ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখর হয় একমাস ব্যাপী হওয়া এ মেলা। মেলায় দর্শনার্থীদের সঠিক পথে ও সুষ্ঠুভাবে গমনাগমন, সুশৃঙ্খল যানবাহন পার্কিং, বাহিরসহ মেলা উপলক্ষে আশপাশের এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে একটি নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে নির্দেশনা গুলো জানিয়েছে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ। নির্দেশনাটি হুবুহু তুলে ধরা হলো।

মেলার আসা যানবাহন পার্কিংয়ের স্থান :

ক। ১ নং পার্কিং (মেলার ভিআইপি গেট হতে প্রধান গেট পর্যন্ত খালি জায়গা)
খ। ২ নং পার্কিং (মেলার ২ নং গেট সংলগ্ন খালি জায়গা)
গ। ৩ নং পার্কিং (র্যাব-২ অফিসের বিপরীত কলোনী মাঠ)
ঘ। ৪ নং পার্কিং (র্যাব-২ অফিসের উত্তর পাশে সরকারি কলোনী মাঠ)
ঙ। মোটরসাইকেল পার্কিং (বিআইসিসির পশ্চিম পার্শ্বে ফাঁকা জায়গা, মেলা ট্রাফিক কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টারের সামনে এবং পিডব্লিউডি অফিসের ভিতরে ফাঁকা জায়গা)।

মেলায় প্রবেশ পথ :

১। যে সকল দর্শনার্থী যানবাহন নিয়ে নিউমার্কেট-ধানমন্ডির দিক হতে মিরপুর রোড ব্যবহার করে মেলায় আসবেন, তারা রেসিডেন্সিয়াল কলেজের বিপরীতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার রাস্তা/শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নতুন সড়ক ব্যবহার করে গণভবন হাইস্কুল ক্রসিং হয়ে মেলায় প্রবেশ করবেন এবং ২নং পার্কিং ব্যবহার করবেন।

২। যে সকল দর্শনার্থী যানবাহন নিয়ে গাবতলী, মোহাম্মদপুর ও আশপাশ এলাকা হতে মেলায় আসবেন, তারা শিশুমেলা ক্রসিং হয়ে শ্যামলী-আগারগাঁও লিংক রোড ব্যবহার করে শেরেবাংলা আদর্শ মহিলা কলেজ গেট দিয়ে প্রবেশ করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও র্যাব-২ অফিসের বিপরীতে সরকারি কলোনী মাঠে (৩ নং পার্কিং) গাড়ি পার্ক করে মেলায় প্রবেশ করতে পারবেন।

৩। যানবাহন নিয়ে পল্লবী-কাজীপাড়া-শেওড়াপাড়া ও আশপাশ এলাকা হতে যারা মেলায় আসবেন, তারা আগারগাঁও লাইট ক্রসিং ডানে মোড় নিয়ে শ্যামলী-আগারগাঁও লিংক রোড ব্যবহার করে শেরেবাংলা আদর্শ মহিলা কলেজ গেট হয়ে র্যাব-২ অফিসের বিপরীত কলোনী মাঠে (৩নং পার্কিং) এবং পাশের মাঠে ট্রাফিক পুলিশ কর্তৃক নির্ধারিত স্থানে (৪নং পার্কিং) গাড়ি পার্ক করে মেলায় প্রবেশ করবেন।

৪। যারা যানবাহন নিয়ে উড়োজাহাজ ক্রসিং হয়ে মেলার আসবেন, তারা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) ও নির্বাচন কমিশন সচিবালয়ের মধ্যবর্তী রাস্তা দিয়ে মেলায় প্রবেশ করবেন এবং ১ নং পার্কিং ব্যবহার করবেন।

৫। মোটরসাইকেল নিয়ে যারা মেলায় আসবেন, তারা বিআইসিসির পশ্চিম পার্শ্বে ফাঁকা জায়গা, ‘ট্রাফিক কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টার’র সামনে এবং পিডব্লিউডি অফিসের ভেতরে ফাঁকা জায়গায় পার্ক করে মেলায় প্রবেশ করবেন। হেলমেট নিজ হেফাজতে রাখবেন।

৬। মেলা প্রাঙ্গণে নির্দিষ্ট ‘ফি’র বিনিময়ে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে এবং যানবাহন নিয়ে আসা সকলকে ট্রাফিক পুলিশ কর্তৃক নির্দেশিত স্থানে গাড়ি পার্কিং করার জন্য অনুরোধ করা হয়েছে। পাকিং এলাকায় গাড়িতে মালামাল নিজ দায়িত্বে রাখার কথা বলা হয়েছে।

মেলা হতে বহির্গমন :

১। মেলার ১নং পার্কিং হতে বের হবার ক্ষেত্রে পিডব্লিউডি ক্রসিং হয়ে শেরেবাংলা নগর শিক্ষা প্রকৌশল ভবন ডানে মোড় নিয়ে বেগম রোকেয়া সরণি হয়ে বের হতে হবে।

২। মেলার ২নং পার্কিং হতে বের হবার সময় গণভবন স্কুল ক্রসিং হতে কৃষি বিশ্ববিদ্যালয়ের সংযোগ সড়ক হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালের দক্ষিণ পাশ দিয়ে মিরপুর রোড দিয়ে বের হবেন।

৩। মেলার ৩নং ও ৪নং পার্কিং হতে বের হবার সময় শ্যামলী-আগারগাঁও লিংক রোড হয়ে মিরপুর রোড ও বেগম রোকেয়া সরণি উভয় রাস্তা ব্যবহার করে বের হতে পারবেন।

সরকারি ছুটির দিনের নির্দেশনা :

১। মেলা চলাকালীন সরকারি ছুটির দিন খামারবাড়ী হতে আগারগাঁও লাইট ক্রসিং পর্যন্ত রিকশা, ভ্যান গাড়ি, ঠেলাগাড়িসহ অযান্ত্রিক যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

২। যানবাহন নিয়ন্ত্রণের সুবিধার্থে শুক্রবার ও শনিবারসহ সরকারি ছুটির দিনে আগারগাঁও লিংক রোড (নতুন সড়ক) ব্যবহার করে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ক্রসিং হয়ে মেলা প্রাঙ্গণে প্রবেশ করা যাবে না। এ সড়ক ব্যবহারকারীদের আগারগাঁও লাইট ক্রসিং হয়ে মেলায় প্রবেশ করার জন্য অনুরোধ করা হয়েছে।

রোড ডাইভারশন :

মেলা চলার সময় ওই এলাকায় বসবাসকারী এবং সরকারি বেসরকারি দফতরগুলো থেকে আসা গাড়ি ও শুধু মেলায় প্রবেশকারী গাড়ি ব্যতীত অন্যান্য সকলকে নিম্নলিখিত সড়ক ব্যবহার না করে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য ডিএমপির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

১। বিআইসিসি ক্রসিং হতে গণভবন স্কুল হয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্রসিং পর্যন্ত।

২। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নতুন সড়ক (পশ্চিম মাথা) ও সোহরাওয়ার্দী মেডকেলের গেট হতে গণভবন স্কুল হয়ে পিডব্লিউডি ক্রসিং হয়ে বিআইসিসি পর্যন্ত।

৩। শেরেবাংলা আদর্শ মহিলা কলেজ গেট হতে শিক্ষা প্রকৌশল ক্রসিং হয়ে প্যারেড স্কয়ার রোকেয়া সরণি ক্রসিং (শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ফাঁকা) পর্যন্ত।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft