1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ অপরাহ্ন
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখলের অভিযোগে গ্রীন ফিল্ড স্কুলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ওয়ারিশদের সংবাদ সম্মেলন ৮ ডিসেম্বর পলাশবাড়ী হানাদার মুক্ত দিবস তারাগঞ্জে নিয়মবহির্ভূতভাবে সার মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা পীরগঞ্জে বিবাহবহির্ভূত সম্পর্কের অপবাদে গৃহবধুর নির্যাতন ও আত্মহত্যা,স্থানীয় নেতৃত্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ গাইবান্ধায় ‘জাসদ নেতাকে’ এনসিপির আহবায়ক করার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ৬ নেতাকে শোকজ তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: এলাকায় শোক–আতঙ্ক,  দুস্কৃতকারী‌দের গ্রেপ্তারের দাবি ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ-নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক নারী নির্যাতন প্রতিরোধ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গাইবান্ধায় নারী-পুরুষদের সাথে আলোচনা সভা

বলিউডে আসছেন মিঠুনের মেয়ে দিশানি

  • আপডেট হয়েছে : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭
  • ৩৪ বার পড়া হয়েছে
জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর মেয়ের নাম দিশানি। দিশানিকে মিঠুন দত্তক নিয়েছিলেন কলকাতা থেকে। মিঠুন যখন দিশানিকে দত্তক নিয়েছিলেন, তখন দিশানি একেবারেই কোলের শিশু ছিল। এরপর তাকে পরম স্নেহে বড় করেছেন মিঠুন। সেই দিশানিই এখন বলিউডে পা রাখতে যাচ্ছেন।
কলকাতার একটি সংবাদ মাধ্যম থেকে জানা যায়, ছোট্ট দিশানি এখন অনেক বড় হয়ে গেছে।  স্যোশাল মিডিয়া ইনস্টাগ্রামে দিশানির ত্রিশ হাজারের বেশি ফলোয়ার। ছোট থেকে সেভাবে লাইমলাইটে না থাকলেও বর্ডারলাইন দিয়েই ঘোরাফেরা করছিলেন তিনি। আর সদ্য যৌবনে পা দিয়েই এবার সিনেমাকেই নিজের ধ্যানজ্ঞান করতে মরিয়া দিশানি। রক্তে যখন অভিনয় তখন তিনি বলিউডের আগামীর লম্বা রেসের ঘোড়া হতে পারেন।
বলিউডে আসছেন মিঠুনের মেয়ে দিশানি
মিঠুনের পরিবারে আসার পর থেকেই দিশানি সবার প্রিয় হয়ে উঠেছেন। মিষ্টি হাসির দিশানি সকলের মন জয় করে নিয়েছেন। মেয়েরা এমনিতেই একটু বাবার আদরের হয়। আর দিশানিকে তো মিঠুন নিয়ে এসেছেন। ফলে তিনি যে ছোট থেকেই বাবার আদরের হবেন তা বলার অপেক্ষা রাখে না।
তিন দাদার সঙ্গেই দিশানির দারুণ সম্পর্ক। দাদারা দিশানিকে সবসময় আগলে রেখে বড় করেছেন। বাবা বাদে দিশানির সমস্ত আবদার দাদাদের কাছেই ছিল। আর তিনজনেই বোনের আবদার পূরণ করেছেন। দিশানি যেহেতু অভিনয়কেই পেশা করতে চান, তাই প্রস্তুতি নিতে এখন তিনি নিউইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে পড়াশোনা করছেন। মিঠুন চক্রবর্তীর মেয়ে হওয়ার সুবাদে বলিউডেও ভালো পরিচিতি রয়েছে দিশানির।
ছোট থেকেই বাবার হাত ধরে শুটিং স্পটে পৌঁছে যেতেন দিশানি। ফলে বড় তারকাদের সবার সঙ্গেই কমবেশি আলাপ রয়েছে। শিগগির বলিউডের নায়িকা হচ্ছেন দিশানি। কবে, কীভাবে তা এখনও স্পষ্ট নয়। তবে সব ছোটবড় বিভিন্ন পার্টিতে তাকে নিয়ে যাচ্ছেন বাবা মিঠুন চক্রবর্তী। ফলে দিশানিকে বড় ব্যানারের প্রযোজকরা যে নিতে রাজি হবেন তা বলাই যায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft