1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলন অব্যাহত, নারী-শিশুসহ আটক ৬ শতাধিক - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল

ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলন অব্যাহত, নারী-শিশুসহ আটক ৬ শতাধিক

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭
  • ৪১ বার পড়া হয়েছে

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতির প্রতিবাদে ফিলিস্তিনিদের ইন্তিফাদায় (প্রতিরোধ আন্দোলন) ইসরাইলি বাহিনীর হামলায় এ পর্যন্ত অন্তত ১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নারী ও শিশুসহ গ্রেপ্তার করা হয়েছে অন্তত ৬২০ জনকে। এছাড়াও ছোট ছোট শিশুদের ধরে নিয়ে খাঁচায় বন্দি করে পৈশাচিক নির্যাতনের ঘটনাও প্রকাশ পেয়েছে।

গত ৬ ডিসেম্বর ট্রাম্পের ওই ঘোষণার পরই এর প্রতিবাদে রাস্তায় নেমে আসেন ফিলিস্তিনিরা। ৮ ডিসেম্বর শুক্রবার থেকে ইসরাইলের বিরুদ্ধে ইন্তিফাদা বা সর্বাত্মক প্রতিরোধের ডাক দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস; যা এখনো অব্যাহত রয়েছে।

প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স ক্লাব (পিপিসি)-এর হিসাবে, ইসরাইলি বাহিনীর হাতে গ্রেপ্তারকৃত ফিলিস্তিনিদের মধ্যে ১২ জন নারী এবং ১৭০টি শিশুও রয়েছে। এছাড়া আহত অবস্থায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বেশিরভাগকেই রাতের অন্ধকারে সামরিক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের একটা বড় অংশই ট্রাম্পের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে শামিল হতে গিয়ে ইসরাইলি বাহিনীর ধরপাকড়ের শিকার হয়েছেন। এই ধরপাকড় থেকে মুক্তি পাননি বিদেশিরাও। আল আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে তুরস্কের তিন নাগরিককে তুলে নিয়ে যায় ইসরাইলি বাহিনী। পরে অবশ্য দুজনকে দেশে পাঠিয়ে দেওয়া হয়।

ধরপাকড়ের মধ্যেই ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রায় প্রতিদিনই রাজপথে নামছেন ফিলিস্তিনিরা। আওয়াজ তুলছেন নিজেদের স্বাধিকারের দাবিতে। জেরুজালেম, গাজা উপত্যকা, পশ্চিম তীরের রামাল্লা, হেবরন, বেথলেহেম, নাবলুস, কালকিলিয়া, তুলকার্ম ও জেনিনের রাস্তায় ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে স্লোগান তুলছেন তারা। বিক্ষোভকারীদের ওপর হামলে পড়ছে ইসরাইলি বাহিনী।

তবে এতে দমে যাননি মুক্তিকামী মানুষেরা। প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রেখেছেন তারা। ট্রাম্প আর নেতানিয়াহু’র ছবি পুড়িয়ে, আমেরিকা-ইসরাইলের পতাকা জ্বালিয়ে দিয়ে স্লোগান তুলছেন, ফিলিস্তিনিদের রাজধানী নির্ধারণের অধিকার আমেরিকাকে কেউ দেয়নি। আর হামাস নেতা ইসমাইল হানিয়া বলেছেন, ইসরাইল নামে কোনও দেশ নেই। তাই এর কোনও রাজধানীও থাকতে পারে না।

ইসরাইল-ফিলিস্তিনি সংকটের সবচেয়ে স্পর্শকাতর বিষয় হলো জেরুজালেম। ১৯৮০ সালে জেরুজালেমকে রাজধানী ঘোষণা করেছিল ইসরায়েল। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এর সমর্থন দেয়নি। আর ফিলিস্তিনিরা চায় দখলকৃত পূর্ব জেরুজালেম যেন তাদের রাজধানী হয়। এ কারণে সেখানে কোনো দেশ দূতাবাস স্থাপন করেনি। সবগুলো দূতাবাসই তেল আবিবে অবস্থিত।

মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির বাইরে গিয়ে গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। আর ফিলিস্তিনে শুরু হয়েছে তীব্র বিক্ষোভ। সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি নিচ্ছে ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সংগঠন হামাস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!