1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা আজ শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাসপাতালে অনুপস্থিত থেকেও বহাল তবিয়তে কর্মকর্তা। মুক্তিযোদ্ধার অভিযোগে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য অধিদপ্তর হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই : আলী রীয়াজ পলাশবাড়ীতে ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ ও নির্বাচনী আলোচনা সভা পলাশবাড়ীতে আমীরে জামায়াতের জনসভা সফল করতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় গাইবান্ধায় কালোবাজারে বিক্রির সময় ২০ বস্তা সার জব্দ পলাশবাড়ীতে শৈত্যপ্রবাহে হলদে বিবর্ণ বোরো বীজতলা নিয়ে মহাদুশ্চিন্তায় ভূক্তভোগী কৃষক ফুটপাতেই ডাক্তারের উপহার প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা ! নারীই সমাজ গঠনের মূল চালিকা শক্তি: এটিএম আজহারুল ইসলাম

পুরুষ দুর্বল যে পাসওয়ার্ডে!

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭
  • ১৭০ বার পড়া হয়েছে

পাসওয়ার্ড শব্দটিকে অনেকেই পাসওয়ার্ড হিসেবেই ব্যবহার করেন। কিন্তু সবচেয়ে বাজে পাসওয়ার্ড কোনটি? প্রশ্নটি শুনে অনেকেই চোখ বন্ধ করে বলে দিতে পারেন পাসওয়ার্ড হিসেবে ‘পাসওয়ার্ড’ শব্দটি (password) সবচেয়ে সহজ। তাই গত কয়েক বছর ধরেই ইংরেজিতে লেখা পাসওয়ার্ড শব্দটি সবচেয়ে বাজে পাসওয়ার্ডের তালিকায় স্থান পাচ্ছে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এ সহজ পাসওয়ার্ড ব্যবহারে অ্যাকাউন্ট বেহাত হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু অনেকেই সহজে মনে রাখার জন্য পাসওয়ার্ড শব্দটিকেই তাদের পাসওয়ার্ড হিসেবে দিয়ে রাখেন। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, পাসওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে নারীর চেয়ে পুরুষ বেশি দুর্বল। সাম্প্রতিক কিছু হ্যাকিংয়ের ঘটনা সত্ত্বেও অনেকের টনক নড়েনি। অ্যাকাউন্ট নিরাপদ রাখতে জটিল ও শক্ত পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অনেকেই গড়িমসি করেন।

মার্কিন প্রযুক্তি পরামর্শক প্রতিষ্ঠান ইপিসি গ্রুপ বাজে পাসওয়ার্ড ব্যবহারের অভ্যাস নিয়ে একটি গবেষণা করেছে। নভেম্বর মাসে ৬০০ ব্যক্তির ওপর করা ওই সমীক্ষায় ৩৭ শতাংশ ব্যক্তি বলেছেন, কোনো ওয়েবসাইট থেকে যখন পাসওয়ার্ড পরিবর্তন করতে বলা হয়, তখনই কেবল তারা পাসওয়ার্ড পরিবর্তন করেন। ১১ শতাংশ ব্যক্তি বলেছেন, গত সাত বছর ধরে তারা একই পাসওয়ার্ড কিছুটা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করছেন। তবে সাম্প্রতিক কিছু হ্যাকিংয়ের ঘটনায় কিছু মানুষ সচেতন হয়েছেন।

ওই গবেষণায় দেখা গেছে, পুরুষেরা পাসওয়ার্ড শব্দটিকে ২ দশমিক ৮ শতাংশ ক্ষেত্রে পাসওয়ার্ড হিসেবে বেছে নিয়েছেন। তবে নারীদের ক্ষেত্রে পাসওয়ার্ড বেছে নেওয়ার প্রবণতা কিছুটা ভিন্ন। এক দশমিক তিন শতাংশ ক্ষেত্রে প্রিয়মানুষের নামটি পাসওয়ার্ড হিসেবে বেছে নেন।

ওই সমীক্ষায় ২২ শতাংশ উত্তর দেন তাঁরা সব সাইটে একই পাসওয়ার্ড দিয়ে রেখেছেন। ১৪ শতাংশ একেক সাইটে একেক পাসওয়ার্ড দেওয়ার কথা জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft