1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আজ শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাসপাতালে অনুপস্থিত থেকেও বহাল তবিয়তে কর্মকর্তা। মুক্তিযোদ্ধার অভিযোগে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য অধিদপ্তর হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই : আলী রীয়াজ পলাশবাড়ীতে ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ ও নির্বাচনী আলোচনা সভা পলাশবাড়ীতে আমীরে জামায়াতের জনসভা সফল করতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় গাইবান্ধায় কালোবাজারে বিক্রির সময় ২০ বস্তা সার জব্দ পলাশবাড়ীতে শৈত্যপ্রবাহে হলদে বিবর্ণ বোরো বীজতলা নিয়ে মহাদুশ্চিন্তায় ভূক্তভোগী কৃষক ফুটপাতেই ডাক্তারের উপহার প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা ! নারীই সমাজ গঠনের মূল চালিকা শক্তি: এটিএম আজহারুল ইসলাম ঠাকুরগাঁও-৩ সংসদীয় আসন; সব ক্ষেত্রে উপেক্ষিত নৃগোষ্ঠী, উন্নয়নের নামে এক দীর্ঘ প্রতীক্ষা

পলাশবাড়ী হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

  • আপডেট হয়েছে : শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭
  • ৫১ বার পড়া হয়েছে

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের তৎকালীন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ৮ ডিসেম্বর পাক হানাদার মুক্ত দিবস উদ্যাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড উপজেলা শাখার আয়োজনে এক বিশাল র‌্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত মেজর বীর মুক্তিযোদ্ধা মফিজুল হক সরকার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার।

আমন্ত্রিত অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান কোহিনুর আকতার বানু শিফন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেন, থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম। সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, শহিদুল ইসলাম বাদশা, সহ-সভাপতি আলী মোস্তফা রেজা গোলাপ, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, আব্দুল মান্নান ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষে হামিদুর রহমান সরকার বিপ্লব প্রমুখ।

অপরদিকে আন্তর্জাতিক দূর্নীতি দিবস উদ্যাপন উপলক্ষ মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft