1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আব্দুর রহিম সরকার আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত গাইবান্ধায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় পলাশবাড়ীতে শিক্ষক সমাবেশ ও দোয়া মহাফিল তারাগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশা সংঘর্ষে নিহত-১ কৃত্রিম সংকট তৈরির দায়ে তারাগঞ্জে সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা গাইবান্ধায় ধর্ম অবমাননার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ ও মানববন্ধন সাদুল্লাপুরের ইদিলপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল মুমূর্ষু ধতরা বিল; পীরগঞ্জের কৃষি, পরিবেশ ও মৎস্যসম্পদের মৃতপ্রায় উৎস ! গাইবান্ধায় রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাহিত্য পাঠের আসর তারুণ্যের উৎসব উপলক্ষে গাইবান্ধায় প্রীতি নারী ফুটবল ম্যাচ

নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবিতে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার ডিসি অফিসে অবস্থান

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭
  • ৩৫ বার পড়া হয়েছে

বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং চাল, পেঁয়াজ, মরিচসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবিতে মঙ্গলবার দেশব্যাপী কমৃসূচির অংশ হিসেবে সকাল ১১টায় ডিসি অফিসের সামনে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার উদ্যোগে এই অবস্থান কর্মসূচী পালিত হয়।

অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জেলা সভাপতি মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, বাসদ মার্কসবাদী জেলা সদস্য সচিব মঞ্জুরুল আলম মিঠুৃ প্রমূখ।
বক্তারা বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্যবৃদ্ধিতে জনজীবন আজ বিপর্যস্ত হয়ে পড়েছে।  চালের মৌসুম শুরু হলেও সরকার কোন ভাবেই চালের মূল্য নিয়ন্ত্রন করতে পারছে না। বলেন, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর নিয়ন্ত্রণ সিন্ডিকেটের দখলে।

বক্তারা অবিলন্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, লুটপাট, দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে, সারাদেশে আইন শৃংঙ্খলা পরিস্থিতি ভেঙ্গে পড়ছে, কোথাও সরকারের কোন নিয়ন্ত্রণ নেই। বক্তারা আরও বলেন, দ্বিদলীয় বৃত্তের বাইরে গিয়ে একটি বাম গণতান্ত্রিক শক্তির উত্থান না হলে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না।
এরআগে রেলগেট থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক ঘুরে ডিসি অফিসের ফটকের সামনে অবস্থান নেয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft